×

অনলাইন ডেস্ক:

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্যনগর এলাকায় শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবির এসআই আনসারুল ইসলাম বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও মাদক আইনে ওই দুটি মামলা দায়ের করেন। শনিবার সন্ধ্যায় ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা যায়, ডিবির মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকেলে সদর দক্ষিণ উপজেলার ভারত সীমান্তবর্তী উত্তর গলিয়ারা ইউনিয়নের উত্তর সূর্য নগর এলাকায় অভিযান চালায় ডিবির একটি টিম। এ সময় চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে ডিবি পুলিশের ওপর হামলা ও গুলি বর্ষণ করে। এ সময় ডিবি পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে ডিবি পুলিশের এসআই ইসহাক মিয়া, এএসআই ফয়েজুর রহমান, কনস্টেবল মিল্লাত এবং মাদক ব্যবসায়ী শানু মিয়া আহত হন।

এদিকে এ হামলার খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা, কোতয়ালী মডেল থানার ওসি আবু সালাম মিয়া এবং ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের ওই অভিযানে ২৫০ বোতল ফেনসিডিল ও ৭০ বোতল কিংফিসার বিয়ার উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা জানান, মাদক উদ্ধার ও পুলিশের ওপর হামলার করার ঘটনায় শীর্ষ মাদক ব্যবসায়ী শানু মিয়াকে প্রধান আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আহত পুলিশ এবং মাদক ব্যবসায়ী শানুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all