×

(সেলিম চৌধুরী হীরা, লাকসাম)
তুচ্ছ ঘটনায় সৎ মায়ের দেয়া আগুনে ঝলসে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মিনোয়ারা বেগম (২৪) নামের এক যুবতী। সে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশতুয়া ইউপি’র ইসলামপুর গুচ্ছ গ্রামের আবদুর রহিমের মেয়ে। ঘটনাটি ঘটেছে গত রোববার বিকেলে। এ ঘটনায় গত বুধবার মনোহরগঞ্জ থানায় বড় বোন রহিমা বেগম বাদী হয়ে বাবা ও সৎ মায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আমার মা দীর্ঘ ছয় বছর আগে মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন পারুল বেগমকে । সৎ মায়ের সাথে প্রতিনিয়ত ঝগড়াঝাটি লেগেই থাকতো। গত বুধবার বিকেলে নিজ ঘরের বৈদ্যুতিক বিল পরিশোধের টাকা ভাগাভাগি নিয়ে সৎ মায়ের সাথে আমার বোনের কথা কাটাকাটি হয়।

এর সূত্র ধরে সৎ মা আমার বোনকে বেদম মারধর করে। এসময় বোন মিনোয়ারার আত্মচিৎকার শুরু করলে তার মুখে কামড় মারে এবং চুলা থেকে জ্বলন্ত লাকড়ির আগুন তার পেটে আগুন লাগিয়ে দেয়। আগুনে মিনোয়ার তল পেটের বেশকিছু অংশ ঝলসে যায়। এসময় পাশ্ববর্তী লোকজন এসে তাকে উদ্ধার করে লাকসাম সরকারী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সামাজিক ভাবে বিচার না পেয়ে বড় বোন রহিমা বেগম গত বুধবার সৎ মা পারুল বেগম ও বাবা আবদুর রহিমকে অভিযুক্ত করে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মিনোয়ারা বেগম বলেন, আমার মা দীর্ঘ ছয় বছর আগে মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন পারুল বেগমকে। সৎ মা সংসারে এসে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। সৎ মায়ের কু পরামর্শে অল্প বয়সে অন্যত্র বিয়ে দেয়। এক বছর পর আমার একটি পুত্র সন্তান জন্ম নেয়। শ্বশুড় বাড়ীতে অত্যাচার অবিচার সইতে না পেরে বাবার বাড়ীতে ফিরে আসতে হয়। বেশ কয়েকদিন পর থেকে সৎ মায়ের অত্যাচার শুরু হয়।

ওইদিন আমার সৎ মা পারুল বেগম বিদ্যুৎ বিল পরিশোধের অজুহাতে আমাকে মারধর করে এবং মুখে একটি কামড় দেয়। উত্তেজিত হয়ে রান্নার চুলা থেকে জ্বলন্ত লাকড়ি এনে আমার তল পেটে লাগিয়ে দেয় এতে আমার শরীর ঝলসে যায়। আমি প্রশাসনের নিকট এর সুষ্ঠ্ বিচার দাবি করছি।

মনোহরগঞ্জ থানার এ.এস.আই সফিকুর রহমান অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all