×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় রমজান মাসেও আবাসিক হোটেলগুলোতে প্রকাশ্যে চলছে অসামাজিক কাজ। আবাসিক হোটেলগুলোতে নারী দেহ ও মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। যৌনকর্মী দিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আমতলি ও ঝাগুরঝুলি এলাকার কুমিল্লা হাইওয়ে হোটেলের ২য় তলায় হোটেল নীলপদ্ম আবাসিক হোটেল ও অভি আবাসিক হোটেলে রমরমা দেহ ব্যবসা আর অনৈতিক কর্মকান্ডের আসর চলছে। এসব হোটেল দীর্ঘদিন ধরে অবৈধ-অসামাজিক ব্যবসা চালিয়ে আসছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে পুরুষদের আগমন ঘটছে অথচ পুলিশ রয়েছে নীরব দর্শকের ভুমিকায়।

সরোজমিন গিয়ে জানা যায়, কুমিল্লা শহরের অনেক অভিজাত এলাকার বাসাবাড়িতেও গড়ে উঠেছে মিনি পতিতালয়। এসব হোটেলগুলোতে ঘণ্টা চুক্তিতে রুম ভাড়া দেওয়া হচ্ছে। হোটেলের পক্ষ থেকে বোর্ডারদের কাছে দ্বিগুণ-তিনগুণ দামে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সরবরাহ করা হচ্ছে। প্রশাসনের রহস্যজনক নীরবতায় এসব অনৈতিক ব্যবসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অভিযোগ উঠেছে, পুলিশকে অর্থ দিয়ে ম্যানেজ ও তাদের অনৈতিক কাজের সুযোগ দিয়ে মাদক ও নারী ব্যবসা চলছে। এ অসামাজিক কাজে লিপ্ত হয়ে নষ্ট হচ্ছে এলাকার যুব সমাজ। তবে ওই এলাকায় বসবাসকারী সাধারন মানুষ পরিবার পরিজন ও ছেলে-মেয়ে নিয়ে রয়েছে ভোগান্তির মধ্যে। এ পরিবেশে অনেক কষ্ট করেই তাদের বসবাস করতে হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লার বিভিন্ন স্থানে ৫/৭টি আবাসিক হোটেল মাদক ও নারী দেহ ব্যবসা চলে। এসব হোটেলের ম্যানেজার বা কর্মচারীদের সঙ্গে মাদক ব্যবসায়ী এবং ওইসব দেহ ব্যবসায়ীদের যোগাযোগ রয়েছে। পুলিশের সঙ্গে সখ্যের কারণে এসব হোটেলে অভিযান চলে না। হোটেলের লোকজন খদ্দেরদের নারী ও মাদক এনে দেয়। সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক ও বোরখা পরে নারীরা আসে। অভিজাত পরিবারের স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরাও হোটেলে সময় কাটায়। খদ্দের অনুসারে প্রতি ঘণ্টা রুম ভাড়া নেয়া হয় এক হাজার থেকে দেড় হাজার টাকা। আবার সারারাত কাটালে দুই হাজার থেকে তিন হাজার টাকা দিতে হয়।

এসব হোটেলগুলোতে সাদা পোশাকে পুলিশের তৎপরতা বেশি দেখা যায়। অভিযোগ আছে, তারা এসে হোটেল থেকে বকশিস নিয়ে যায়। কখনও কখনও তারা বাইরে থেকে নারী নিয়ে আসে। তারা রুম ভাড়া দেয় না। অনেক হোটেলের রুম মাদক সেবন ও জুয়ার জন্যও ভাড়া দেওয়া হয়ে থাকে। হোটেলের লোকজন মাদকসেবীদের চাহিদা অনুসারে ফেনসিডিল, ইয়াবা, মদসহ বিভিন্ন নেশাদ্রব্য এনে দেয়। কোনো কোনো হোটেলে অস্ত্র ব্যবসা হয় এমন নজিরও রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতুলি ও ঝাগুরঝুলি এলাকার কুমিল্লা হাইওয়ে হোটেলের ২য় তলায় নীলপদ্ম ও অভি হোটেল আবাসিকে এমনটাই চলছে। প্রকাশ্য দিবালোকে মহাসড়কের পাশে একই বিল্ডিং এর ২য় তলায় একপাশে যাত্রীদের নামাজের ঘর অন্য পাশে রমরমা দেহ ব্যবসা আর অনৈতিক কর্মকান্ডের আসর চলছে। দিনের পর দিন এমনটি চললেও কোন এক অজানা কারনে প্রশাসন নির্বাক ভুমিকায়, দেখেও দেখেন না তারা। আমতলী ও ঝাগুরঝুলি থেকে পদুয়ার বাজার বিশ্বরোড পর্যন্ত ৫/৭টি আবাসিক হোটেলগুলো দিনের পর দিন অনৈতিক দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে প্রকাশ্যে অনৈতিক বাণিজ্য করলেও দেখার নেই কেউ।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানান, স্থানীয় কতিপয় পুলিশ সদস্যের সাথে রয়েছে তাদের সখ্যতা, তা ছাড়া এলাকার কিছু প্রভাবশালী লোকও জড়িত রয়েছে যার কারনে আমরা ভয়ে তাদের বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ দিতে পারি না। এই সব এলাকায় জমজমাট দেহ ব্যবসা বন্ধের ব্যাপারে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ চেয়েছে এলকার সাধারন মানুষ। সূত্র: ডেইলি কুমিল্লা নিউজ ডট কম

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all