বুড়িচংয়ে অজ্ঞাত নারীর দেহবিহীন মাথা উদ্ধার

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং)

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মিথিলাপুর এলাকায় অজ্ঞাত এক নারীর গলাকাটা মাথা উদ্ধার করেন পুলিশ।
বুড়িচং থানার এস আই কামাল হোসেন নিশ্চিত করে জানায়, জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মিথিলাপুর গ্রামের বেড়িবাঁধ সংলগ্নে হিন্দুদের শ্বশান খোলার পূর্ব পাশে স্থানীয় বাদশা মিয়ার একটি জমিতে অজ্ঞাত নারীর দেহবিহীন গলা কাটা মাথা দেখতে পেয়ে ওই এলাকার মেম্বার অামাদেরকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে গলাকাটা মাথাটি সন্ধ্যায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
পুলিশ অারো জানায়, এই অজ্ঞাত নারীর বয়স অানুমানিক ২০-২৫ হবে এবং মাথাটি ২ ফুট লম্বা কালো চুল রয়েছে, মুখ মন্ডল বিকৃত হয়ে গেছে স্বাভাবিক ভাবে পরিচয় পাওয়া যায়নি ধারনা করা যায় দেহবিহীন মাথার বয়স ২০-৩০দিনের অাগের হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *