×

(মো. নাজিম উদ্দিন, মুরাদনগর )
“তর্কে নয়, বিতর্কেই খুঁজি নকলমুক্ত পরীক্ষার পথ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মুরাদনগর উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহনে ৫ম ইংরেজি ও প্রথম বাংলা বির্তক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরষ্কার বিতরণী বুধবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার হারুনুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।

কাজী নোমান আহমদ ডিগ্রী কলেজের প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, বাশঁকাইট ব্যারিষ্টার রফিকুল ইসলাম কলেজের প্রভাষক দিদার হোসেন, পাচঁপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন প্রমুখ।

ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয় ১৭ মার্চ এবং বাংলা শুরু হওয়া গত বছরের ১৬ অক্টোবর থেকে। এতে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে দুই বিভাগে ৬জন করে শিক্ষার্থী অংশগ্রহন করে।

তিযোগিতায় শুরু থেকে তুমুল লড়াই করে ইংরেজীতে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও পাচঁপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয় এবং বাংলায় কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ও মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় ফাইনাল রাউন্ডে উর্ত্তীন হয়।

ইংরেজীতে ফাইনাল রাউন্ডে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে পাচঁপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয় বিদ্যালয় এবং বাংলায় কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all