বেলজিয়ামের বিপক্ষে খেলার আগে ব্রাজিলের জন্য দুঃসংবাদ

অনলাইন ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম শক্তি ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরোর। অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজের অনুপস্থিতিতে রক্ষণের বড় একটা দায়িত্ব ছিল তার কাঁধে।

দ্বিতীয় রাউন্ড পর্যন্ত চার ম্যাচে বেশ ভালোভাবেই তা সামলেছেন ক্যাসেমিরো। কিন্তু কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ডিফেন্স সামলাতে পারছেন না ক্যাসেমিরো।

ব্রাজিলের গোলবার সামলাতে গিয়ে চার ম্যাচে বেশ কয়েকবার ফাউল করেছেন ক্যাসেমিরো। যারমধ্যে দু’টি রেফারির চোখে ছিল অপরাধ। ফলে গ্রুপ পর্বের ম্যাচে ১টি ও দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ১টি হলুদ কার্ড দেখেন ক্যাসেমিরো।

ফিফার বিশ্বকাপ নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় কোয়ার্টার ফাইনালের আগে ২টি হলুদ কার্ড অথবা ১টি লাল কার্ড দেখলে, নিষিদ্ধ হবেন পরের ম্যাচে। স্বাভাবিক নিয়মেই ক্যাসেমিরো কোয়ার্টার ফাইনালে খেলতে পারছেন না।

এটা ব্রাজিল দলের শিবিরে একটি দুঃসংবাদই বটে। তার স্থানে ডিফেন্স সামলাবেন ফার্নান্দিনহো। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালের ম্যাচটি হবে রাত বারোটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *