×

অনলাইন ডেস্ক:
বাংলাগানের যুবরাজখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের মুক্তির দাবিতে ঢাকায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েকশ আসিফ ভক্ত এ কর্মসূচি পালন করেন। তারা অবিলম্বে আসিফ আকবরের নি:শর্ত মুক্তি দাবি করেন। মানববন্ধন কর্মসূচিতে বেশ কয়েকজন আসিফ ভক্ত বক্তব্য রাখেন।

ফরিদ খান নামে এক আসিফ ভক্ত বলেন, তার প্রিয় শিল্পী আসিফ আকবর বাংলাগানের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলাদেশের গানের জগতে বড় সম্পদ। মিথ্যা মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করে একটি মহল তাদের হীন স্বার্থ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আশু বাংলাগানের যুবরাজের মুক্তি চাই।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওমর সানী, এফ এ শহীদ, রাজু রিয়াদ, কন্ঠশিল্পী মনি চৌধুরীসহ আরও বেশ কয়েকজন।

বক্তারা বলেন, আমরা এখানে একেকজন একেকটি রাজনৈতিক দল বা মতের অনুসারী হতে পারি। কিন্তু এক জায়গায় আমাদের সবচেয়ে বড় মিল রয়েছে। আর তা হলো আমরা সবাই আসিফ ফ্যান। আসিফ আকবরের গান হলো আমাদের অক্সিজেন। তিনি বাংলাগানের যুবরাজ হয়েই আমােদের হৃদয়ে বসে আছেন। আমরা তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাইরে কুমিল্লাসহ বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গায়ক আসিফ আকবরের মুক্তির দাবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all