দৈনিক আজকের জীবনের আয়োজনে কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদকদৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেনের আয়োজনে শনিবার ৬ এপ্রিল কুমিল্লা প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান।কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য,ও সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে […]

Continue Reading

কুমিল্লায় দরজা ভেঙ্গে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:কুমিল্লায় ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে গৌরীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী মুজিব মিয়ার বাড়ি থেকে আমিনুল ইসলাম (৪৫) ও মালেকা (৪০) নামের ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের […]

Continue Reading

ট্রেন দুর্ঘটনা: একসাথে ঈদের কেনাকাটা হলো না ১১ বন্ধুর, না ফেরার দেশে ৩ বন্ধু

অনলাইন ডেস্ক: ঈদের কেনাকাটা করতে ওরা এগারো বন্ধু নাঙ্গলকোটের হাসানপুর রেলন্টেশন থেকে ট্রেন যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেন। ট্রেনে ওঠার আগে স্টেশন থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করে তারা। পথিমধ্যে ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন রেলগেইটে ক্রসিংয়ে বালুবাহী ট্রাকের সাথে ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার […]

Continue Reading

কুমিল্লায় নিখোঁজের ৩৩ দিন পর বস্তার ভেতর থেকে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

সদর দক্ষিণ প্রতিনিধি:কুমিল্লা সদর দক্ষিণে নিখোঁজের ৩৩ দিন পর নৈশপ্রহরী শাহজালালের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের গীলাতলী গ্রামে মুরগির ফার্মের সেপটিক ট্যাংকি থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৩রা মার্চ তিনি নিখোঁজ হন। এ ঘটনায় আটক মীর হোসেনের মুরগির ফার্মের সেফটি ট্যাংকির ভেতর থেকে খুঁড়ে প্রায় ৬ ফুট […]

Continue Reading

কৃষককে অফিস থেকে বের করে দেওয়ায় দুই কৃষি কর্মকর্তাকে বদলি

অনলাইন ডেস্ক: একগুচ্ছ ধান নিয়ে পরামর্শের জন্য মানিকগঞ্জের শিবালয় উপজেলা কৃষি অফিসে গেলে কৃষক ফজলুর রহমানকে বের করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সালাহউদ্দিন সুজনকে মানিকগঞ্জ থেকে দিনাজপুর অঞ্চলে এবং শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদারকে ফরিদপুরের সালথায় বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিআহ নূর […]

Continue Reading

মুরাদনগর রামচন্দ্রপুর বাজারে ভয়াবহ আগুন, ১৫ দোকান পুড়ে ছাই!

নাজিম উদ্দিন, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত একটায় এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত একটায় একটি স্বর্ণের দোকানে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে সেখানে থাকা আরো ৫টি স্বর্ণের দোকান ও ছোট-বড় […]

Continue Reading

শতাধিক সামাজিক ও মানবিক সংগঠনের সম্মানে  ইফতার মাহফিল ও সম্মাননা সনদ  প্রদান 

নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর কুমিল্লার প্রায় শতাধিক সামাজিক ও মানবিক সংগঠন এর সম্মানে জাগরণ মানবিক সংগঠন উদ্যোগে ইফতার মাহফিল ও সম্মাননা সনদ  প্রদান অনুষ্ঠিত   হয়েছে। মঙ্গলবার  গোমতী নদীর পাড়ে  মনোরম পরিবেশে সামাজিক ও মানবিক কাজে বছরজুড়ে  অনবদ্য অবদান রাখায় বিভিন্ন সংগঠনকে সম্মাননা সনদ প্রদান করা হয় ।  এ সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ […]

Continue Reading