×

(দাউদ ওমর ফারুক, কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে বাতিসা ইউনিয়নে ফাস্ট কেয়ার নাজ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এ কথিত ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসার নামে ব্যবসা ও প্রতারনার নতুন ফাঁদ তৈরী করছে। ঐ বিশেষজ্ঞ চিকিৎসক কোন ফি ছাড়াই রোগী দেখবেন এতে ঐ চিকিৎসকের স্বার্থ কি ? বাংলাদেশের কিছু রোগী যেখানে ভারতে গিয়ে অনেক অর্থ ব্যয় করে চিকিৎসা নেন সেখানে ভারতের এই চিকিৎসক বাংলাদেশে এসে বিনা পয়সায় চিকিৎসা দেয়ার নামে নতুন প্রতারণার ফাঁদ তৈরি করছে।

গোপন সূত্রে জানা যায়, এখানে চিকিৎসা দেয়ার নামে রোগীদের ভয় ভীতি দেখিয়ে ভারতে অপারেশন করা সহ নানা রকম প্রলোভন দেখিয়ে ব্যবসার পরিকল্পনা করা হয়েছে। এলাকা বাসীদের অভিযোগ এই হাসপাতালের লোকজন দালাল মারফত খবর ছড়িয়ে দিচ্ছে এই চিকিৎসকের মাধ্যমে ভারতে কম খরচে অপারেশন করার কথা বলে ফুসলিয়ে তাদের ভারত মুখী করার চেষ্টা শুরু করছে।

ঐ চিকিৎসক নিজ খরচে প্রতি মাসে চৌদ্দগ্রামে এসে ফ্রী চিকিৎসা দিবেন এতে তার কি লাভ নাকি প্রতারণা করে গরীব অসহায় রোগীদের ব্রেন ওয়াশ করে বাংলাদেশে চিকিৎসা নেই বলে ভারতে অপারেশন করার কৌশল নিবেন জনমনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

১লা জুন ২০১৮ বিকেল ৩টা থেকে ফ্রী রোগী দেখবেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ হিমানসু কে দাসমাহাপত্র, কার্ডিওথোরাসিক সার্জন। এই বিজ্ঞাপন টি প্রচার করছে ফাস্ট কেয়ার নাজ হসপিটাল। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা কোন প্রকাশ মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন মজিবুর রহমান বলেন, আমরা স্বাস্থ্য সেবা গ্রামে-গঞ্জের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিয়েছি।  সে ক্ষেত্রে ভারতীয় চিকিৎসক কাছে সেবা নেওয়ার প্রয়োজন মনে করি না। বিষয়টি খোঁজ নিয়ে  ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all