কুমিল্লার শাসনগাছায় মাদকের আস্তানায় বিশেষ অভিযান; নারীসহ আটক ৬

অনলাইন ডেস্ক:
কুমিল্লা সদরে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৩ নারীসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার বিকেল পর্যন্ত কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন মাদক আস্তানায় অভিযান চালিয়ে এসব মাদক বিক্রেতাকে আটক করে।

আটক ও সাজাপ্রাপ্ত মাদক বিক্রেতারা হলেন- নগরীর শাসনগাছা এলাকার কামাল হোসেনের স্ত্রী পাখি বেগম (৩৫), একই এলাকার মৃত নূর মিয়ার ছেলে লিটন মিয়া (৪০), রেনু মিয়ার ছেলে সেলিম (৩৮), মনির হোসেনের স্ত্রী আসমা বেগম (৪০), মজিদ কমিশানের ছেলে সাইদ (৩৮) ও মৃত সহিদ মিয়ার স্ত্রী আরাধন বেগম (৫৫)।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সালাম মিয়া বলেন, অভিযানে আটক এসব মাদক বিক্রেতার নামে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা নিজ নিজ এলাকায় মাদক বিক্রি করে আসছে। আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়ার পর কারাগারে প্রেরণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *