×

মাহফুজ নান্টু, কুমিল্লা।

রঙিন জামা পেয়ে উচ্ছাসিত মোসাঃ সীমা আক্তার। তার বাবা আরেক সংসারে আছে। মা শাহিদা আক্তার অন্যের বাড়ীতে কাজ করেন। সীমার ছোট বোন মীনা আক্তারও পেলো নতুন জামা। তাদের আনন্দ যেন চোখে মুখে উপচে পড়ছিলো।

এমন শতাধিক শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দিলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ।

২০১৮ সাল থেকে শুরু হওয়া এই ইভেন্টের প্রতিপাদ্য হলো সাইলেন্ট স্মাইল।

শুক্রবার বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালা “মানুষ”সংগঠনের শতাধিক শিশুকে নতুন জামা উপহার দেওয়া হয়।

এ সময় এতে উপস্থিত ছিলেন সংগঠনের ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু, ভোকাল পয়েন্ট মো একরাম হোসেন। আরো উপস্থিত ছিলেন কামাল খান বুলি, সায়েব বাপ্পী, আরিফুর রহমান উজ্জ্বল ও মানুষ সংগঠনের সদস্য শাহজাহান,এবং আবুল বাশার প্রমুখ।

সংগঠনটির ভোকাল পয়েন্ট মিথিলা মজুমদার মুমু জানান, প্রতি বছরই আমরা এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ গ্রুপের সারা দেশের বন্ধুরা এক হয়ে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক তুলে দেই। এবার বরুড়া উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোষাক তুলে দেই৷ এছাড়াও যেখানে সুবিধা শিশুদের পেয়েছি তাদের হাতেও নতুন পোষাক তুলে দিয়েছি।
এ বছর শুধু কুমিল্লা নয় সাইলেন্ট স্মাইল কার্যক্রমটি একযোগে ঢাকা, চট্টগ্রাম, সিলেটেও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all