×

আব্দুল্লাহ আল মারুফ, কুমিল্লা
কুমিল্লার নাঙ্গলকোটে আবুল কাশেম (৭০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ে জেসমিন আক্তারের(৩২) বিরুদ্ধে। বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রায়কোট দক্ষিণ ইউনিয়নের তুলাতলী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জেসমিন কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনমাস আগে তার বিয়ে হয়েছে। বুধবার তার স্বামী ও তার মা বাজার করতে যায়। এসময় বৃদ্ধ বাবা আবুল কাশেম ও জেসমিন বাড়িতে ছিল। সন্ধ্যায় বাজার করে ফিরে তার মা ও স্বামী দেখে খাটের ওপর কাশেমের লাশ পড়ে আছে। পাশেই গাছ কাটার একটি রক্তাক্ত কুড়াল পড়ে আছে। এসময় জেসমিন ঘরে ছিল না। তার মা চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসে। জেসমিনও বাড়ির পাশ থেকে বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে জেসমিনই তার বাবাকে মেরেছে।

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক কামাল হোসেন বলেন, জেসমিনকে দেখেই মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। তার প্রতিবেশীরা বলছেন এই হত্যাকাণ্ড সেই করেছে। তবে কেন বা আসলেই সে করেছে কিনা তা পরে জানাতে পারবো। জেসমিন আমাদের হেফাজতে আছে।

স্থানীয় ইউপি মেম্বার জিয়াউল হক জানান, জেসমিনরা তিন বোন। এক বোনের কাছে কাশেম দুই শতক জমি বিক্রি করেছে। এরপর থেকেই ঝামেলা চলে আসছিল। আজ বিকেলে সেগুলো নিয়ে তর্কাতর্কি হয়েছে। শুনেছি তর্কাতর্কির এক পর্যায়ে জেসমিন কুড়াল দিয়ে তার বাবার মাথায় আঘাত করে এতেই তিনি ঘটনাস্থলে মারা যায়। পরে তার মা ও তার স্বামী এসে লাশ দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all