×

নিজস্ব প্রতিবেদক

র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেডের করা অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির কুমিল্লা জোনাল ইনচার্জ মাসুদ ইবনে করিম। হাইকোর্টের বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের বেঞ্চ এই আদেশ দেন।

গত ৩১ জুলাই কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মাসুদ ইবনে করিমের বিরুদ্ধে ১২ কোটি ১৫ লাখ ১৪ হাজার ৮৩০ টাকা আত্মসাতের অভিযোগ করে মামলা দায়ের করে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড। অভিযোগে বলা হয় ১ জুলাই, ২০১৯ থেকে ২০ জুলাই, ২০২২ সাল পর্যন্ত নগদ টাকা ও গাড়ী সহ তিনি এই অর্থ আত্মসাত করেন। মামলার প্রেক্ষিতে গত ১৭ আগস্ট মাসুদ ইবনে করিমকে পুলিশ গ্রেপ্তার করে। পরে কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে দুই দিনের রিমান্ডে নেয়। রিমান্ড প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেছেন, ডিলারদের কাছে মালামাল না পৌঁছেই অনেক সময় র‌্যাংগস কর্তৃপক্ষ মাসুদ ইবনে করিমের হিসাবে বকেয়া টাকা জমা দেখিয়েছে। সেসবের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে। তা ছাড়া বাদিপক্ষ তাদের অভিযোগের সপক্ষে কোনো কাগজপত্র দাখিল করতে পারেনি বলেও রিমান্ড প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কুমিল্লা জজ কোর্টের এডভোকেট  মোশারফ হোসেন টিটু বলেন, মাসুদ ইবনে করিমের হয়ে হাইকোর্টে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবি এডভোকেট মোমতাজ উদ্দিন ফকির ও এডভোকেট হুমায়ুন বাশার। গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোহাম্মদ আবুল হাশেম, সহকারি এটর্নি জেনারেল মাহফুজুর রহমান, সৈয়দা জাহিদা সুলতানা ও মির্জা মো. শোয়েব মুহিত। শুনানি শেষে আদালত মাসুদ ইবনে করিমকে  জামিন মঞ্জুর করেন।

মাসুদ ইবনে করিম জানান,  গত ২২ বছর যাবৎ র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মরত আছি। বেশ কয়েক বছরই আমি কোম্পানির সেরা কর্মীর পুরস্কার পেয়েছি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটির প্রয়াত চেয়ারম্যান আখতার হোসেন তাঁকে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়ি উপহার দেন আমাকে, যেটির কিস্তির টাকা প্রতিমাসে আমার বেতন থেকে কেটে নেওয়া হয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের পর গাড়িটি আমার মালিকানায় চলে যাওয়ার কথা। এ সংক্রান্ত তথ্য-প্রমাণ  আইনজীবিরা আদালতে জমা দিয়েছেন। তা ছাড়া ২০১৯ থেকে ২০২২– এই তিন বছর ধরে অর্থ আত্মসাতের ঘটনা ঘটলে র‌্যাংগসের অডিট প্রতিবেদনে কেন সেটি আরো আগেই ধরা পড়ল না, সেই প্রশ্নও তুলেছেন আইনজীবিরা।

ওদিকে গত কয়েক মাসে ঢাকা সহ দেশের আরো কয়েকটি স্থানে র‌্যাংগস ইলেকট্রনিক্সের বিরুদ্ধে নকল পণ্য বিক্রির মামলা হয়েছে। এর আগে মাসুদ ইবনে করিমও কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নকল পণ্য বিক্রি ও ক্রেতাদের সঙ্গে প্রতারণার প্রতিবাদ করেছিলেন। অভিযোগ আছে, এরপর থেকেই ঢাকাস্থ র‌্যাংগস ইলেকট্রনিক্সের প্রধান কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা তাঁকে বিভিন্ন হুমকি-ধামকি ও মামলার ভয় দেখিয়ে আসছেন। আইনত মাসুদ ইবনে করিম এখনো র‌্যাংগসে চাকুরিরত হলেও গত ফেব্রুয়ারি মাস থেকে তাঁকে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দিচ্ছে না প্রতিষ্ঠানটি। কোম্পানীর এরকম অসহযোগিতামূলক আচরণ ও হুমকি-ধামকির কথা উল্লেখ করে মাসুদ ইবনে করিম গত ১৮ মার্চ কুমিল্লার কোতয়ালী সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all