×

অনলাইন ডেস্ক:
মঙ্গলবার দুপুর ২ টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অসহায় শীতার্তদের মাঝে শীতের চাদর উপহার দিল রং তুলি ফাউন্ডেশন।এ সময় উপস্থিত ছিল রং তুলি ফাউন্ডেশন এর উপদেষ্টামন্ডলী থেকে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব নাজমুল আহসান ফারুক রোমেন, কুমিল্লা সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন, বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহ্ মজিবুল হক, কুমিল্লা সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আনোয়ারুল হক এবং কুমিল্লা নজরুল ইন্সটিটিউট এর সহকারী পরিচালক আল আমিন এবং কুমিল্লার কথা পত্রিকার সম্পাদক দেলোয়ার হোসেন জাকির ও রং তুলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাইফ বাবু ।
এ সময় অতিথিবৃন্দ কুমিল্লার প্রায় একশতো অসহায় ও সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে চাদর শীতের উপহার তুলে দেন।

রং তুলি ফাউন্ডেশন এর সদস্য ফাইরুজ অবন্তিকার সঞ্চালনায় উইন্টার ওয়ার্মথ -০৩ অনুষ্ঠানে রং তুলি ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক আদিব হাসনাত, সহ সভাপতি কাজী সাইদা সুমাইয়া নূর অপ্সরা, অর্থ সম্পাদক আবু ফয়েজ হৃদয়, প্রজেক্ট অফিসার আবু হানিফ তুহিন, হিউম্যান রিসোর্স অফিসার শামীমা ভূইয়া বৃষ্টি, পাবলিক রিলেশন অফিসার নয়ন ধর এবং প্রোগ্রাম চেয়ারম্যান তানভীর হাসান ও কো চেয়ারম্যান তাজদিয়া সারওয়ার এবং সুব্রত চক্রবর্তী সূর্য সহ কমিটি সদস্য আলিফ, আযশা, সদস্যদের মাঝে পাবেল হাবিব, সামিরা বিনতে আলম,অনম, আয়ান রাফি, মেহেদী সাব্বির, ইমন,শাখাওয়াত আলম, সাকিল চৌধুরি,ওয়াফা, তন্ময়,রোহান,মামুন,আয়নাফ তাহমীদ,শাহরিয়ার সিজান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টাগণ তাদের বক্তব্যে সামনের দিনগুলোতে আরো বড় পরিসরে সুবিধাবঞ্চিতদের নিয়ে রং তুলি ফাউন্ডেশন এগিয়ে যাবে বলে আশ্বাস দেন। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব নাজমুল আহসান রোমেন বলেন প্রতিবছরের মতো এবারও আমরা অসহায় সুবিধাবঞ্চিতদের কাছে শীতের উপহার নিয়ে এসেছি । আমরা রং তুলি ফাউন্ডেশন প্রতি শীতেই অসহায় সুবিধাবঞ্চিতদের পাশে শীতের উপহার নিয়ে সাধ্যমতো দাঁড়াই । আমাদের এই কার্যক্রমে বাছাই করে যাদের প্রয়োজন তাদেরকেই শীতের উপহার তুলে দেই ।

প্রতিষ্ঠাতা সাইফ বাবু বলেন,আমাদের এই প্রোগ্রামগুলো করা হয় মানুষের দান করা অর্থ থেকে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যাদের অর্থে ও শ্রমে প্রতিবছর এই রকম সফল প্রোগ্রাম হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all