×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান কমিটিকে বাদ দিয়ে আওয়ামীলীগের অবৈধ পকেট কমিটি ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।


সোমবার সকালে ব্রাহ্মণপাড়া আবু তাহের মুক্ত মঞ্চের সামনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল কাফি, সাবেক সাধারণ সম্পাদক এড. সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক শাহ আলম, সাবেক সহ-প্রচার সম্পাদক এড. জাহাঙ্গির আলম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহ আলম হোসেন, কাশেদুল ইসলাম ভূঁইয়া বাবু সহ আরো অনেকে বাদ দিয়ে ৫টি ইউনিয়নে পকেট কমিটি ঘোষণা করা হয়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, ব্রাক্ষণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু জাহের, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল কাফি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এড.সিদ্দিকুর রহমান, সাবেক প্রচার সম্পাদক শাহ আলম, সহপ্রচার সম্পাদক জাহাঙ্গীর আলমসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

বক্তরা বলেন, জাহাঙ্গীর খান চৌধুরী নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়ে নতুন খেলায় নেমেছেন। তিনি উপজেলা আওয়ামীলীগ সভাপতি হিসেবে একটি ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন করতে পারেননি। গত ১৫/২০ বছর ধরে কোন সম্মেলন হয়নি। অনেক ইউনিয়ন আওয়ামীলীগ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক মৃত্যুবরণ করেছে। সভাপতি হিসেবে ব্যর্থতার দায় এড়াতে তিনি বিভিন্ন ইউনিয়নে পকেট কমিটি ঘোষণা করছেন। ইতিমধ্যে তার ঘোষিত পকেট কমিটির বিরুদ্ধে ইউনিয়নগুলোতে প্রতিবাদ সমাবেশ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট...

Read out all

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all