×

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো. আমিনুল ইসলাম টুটুল বলেছেন, বিশ্বের সর্বত্র শিক্ষকের মর্যাদা সুপ্রতিষ্ঠিত। মর্যাদা রক্ষা করা কিংবা মর্যাদা বজায় রাখা ব্যক্তি বিশেষের উপর নির্ভরশীল। জাতি গঠনে শিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ন। আমাদের সমাজে শিক্ষার্থীরা অনেক সময় পিতা-মাতার কথা শুনতে চায় না কিন্তু শিক্ষকের কথা গুরুত্ব দিয়ে শুনেন। মা-বাবার পরে একমাত্র শিক্ষকরাই কামনা করেন তাঁদের ছাত্ররা যেন তাদের ছাড়িয়ে যায়। ছাত্রদের প্রতিষ্ঠিত দেখে শিক্ষকরা আক্ষেপ করেন না বরং গর্ববোধ করেন। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষকের মর্যাদা ও পেশাগত সুবিধা বৃদ্ধিতে সরকার নানামুখি পদক্ষেপ নিয়েছেন। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা টিকে থাকলে দেশের বেসরকারি শিক্ষকরা বঞ্চিত থাকবেন না। সকল পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনাশাল্লাহ।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখা আয়োজিত সংগঠনের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এড. টুটুল এসব কথা বলেন।
কুমিল্লা মহানগরীর ফরিদা বিদ্যায়তনে বিটিএ এর শতবর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির আদর্শ সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিটিএর কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি মো: আফছার উদ্দিন, বিটিএর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: তফাজ্জল হোসেন, বিটিএর কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহিরুল আলম, কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহবায়ক মো: এনামুল হক এনাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিটিএর আদর্শ সদর উপজেলার সাধারণ সম্পাদক ও ফরিদা বিদ্যায়তনের প্রধান শিক্ষক হানিফ মজুমদার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বিএ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের রতœাবতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী, বিবির বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন, ধনুয়াইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত পাল, রাজাপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম, শাকতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নূরুল আমিন, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all