×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা নগরীর খ্যাতনামা ৪টি বিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষার্থী বাল্যবিবাহ, ইভটিজিংকে লাল কার্ড প্রদর্শন ও মাদক প্রতিরোধে শপথ নিয়েছে। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ রোববার এ অনুষ্ঠানের আয়োজন করে।

কুমিল্লা জিলা স্কুল মাঠে নগরীর ৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন ও শপথ নেয়ার অনুষ্ঠান উদ্বোধন করেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ।

এতে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নেউরা এমআই উচ্চ বিদ্যালয় ও ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েকে না বলে লাল কার্ড প্রদর্শন এবং শপথ নেন। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানে শপথ পাঠ করান বিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রধান শিক্ষকরা।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা বেগম, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, ইবনে তাইমমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শফিকুল আলম হেলাল, নেউরা এমআই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সংকর চন্দ্র সরকার, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ও চৌদ্দগ্রাম শাখার উপদেষ্টা এম আনোয়ার মজুমদার বাঁধন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all