×

অমিত মজুমদার,কুমিল্লা

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে দেয়া হয়েছে। যা রীতিমত ফেসবুকে ভাইরাল। অনেকে সত্যতা যাছাই না করে গুজব তথ্যটি কপি পেস্ট করছে । বুধবার (১৪ জুলাই) মধ্য রাত থেকে এই গুজবটি ফেসবুকে ছড়িয়ে পড়ে । এঘটনায় ক্ষুব্ধ পরিবার ও নেতাকর্মীরা ।

বৃহস্পতিবার ( ১৫ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র ব্যক্তিগত সহকারি মো. জসিম উদ্দিন । তিনি বলেন, এ ঘটনাটি দু:খজনক । তিনি সুস্থ আছেন । ডাক্তার বলেছে আরও কয়েকদিন আইসইউতে থাকতে হবে। সবার দোয়া কামনা করছি। মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ মঙ্গলবার সন্ধ্যা ৭:৪৩ মিনিটে উনার প্রেস সচিবের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি’র মাধ্যমে একই দিন রাত ৮:০৮ মিনিটে চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন।

সকলের দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রবীণ ওই রাজনৈতিক নেতার একমাত্র তনয় এফবিসিসিআই পরিচালক ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু।

চান্দিনা উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সুমন বলেন, কিছু কুচক্র মহল চান্দিনার মাটি ও মানুষের প্রিয়নেতা অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি’র মৃত্যু গুজব ছড়িয়ে দিচ্ছে । ফেসবুক ব্যবহারকারীদের অনুরোধ করে বলেন, সঠিক তথ্য না জেনে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। এমপি মহোদয় ধীরে ধীরে সুস্থ্য হচ্ছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২ জুলাই পেটে ব্যথা অনুভব হওয়ার পর চিকিৎসকের পরামর্শে পিত্তথলীর পাথর অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষায় তাঁর ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা উপসর্গ দেখা দেয়। গত ৯ জুলাই নিমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত আইসিইউ’তে স্থানান্তর করা হয় ৭৪ বছর বয়সী প্রবীণ ওই রাজনৈতিক নেতাকে।

চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র রোগমুক্তি কামনায় আওয়ামীলীগ থেকে শুরু করে অঙ্গ-সহযোগি সংগঠন ও সামাজিক সংগঠন প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে দোয়া-মোনাজাত করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all