×

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লা নগরীর ইপিজেড এলাকায় বহুতলা ভবন থেকে পড়ে পলাশ (২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পলাশ নীলফামারী সদর উপজেলার বসুনিয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এদিকে ওই এলাকায় নিরাপত্তা বেষ্টনী না দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বহুতল ভবন নির্মাণের কারণে স্থানীয় লোকজন ক্ষোভে ফুঁসে ওঠেছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে পুলিশ জানিয়েছে।

ভবনের নির্মাণ শ্রমিকসহ স্থানীয় লোকজন জানান, জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকার মৃত আলী আকবরের ছেলে কাতার প্রবাসী আলী মেহেদী খোকন ১৩তলা একটি ভবন (খোকন টাওয়ার) তৈরি করছেন।

মঙ্গলবার সকালে শ্রমিক পলাশ নির্মাণাধীন ওই ভবনের ১১তলায় কাজ করছিলেন। নিরাপত্তা বেষ্টনীবিহীন অরক্ষিত ওই বহুতল ভবনে নির্মাণ কাজ করার সময় তিনি নিচে পড়ে যান। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে তাকে অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যাওয়া হয়। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।

নির্মাণাধীন ওই ভবনের মালিক পক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ব্যাপারে ভবন নির্মাণ কাজ পরিচালনাকারী ইব্রাহিম খলিল ও শামীমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি। সূত্র: ইত্তেফাক

দুপুর ১টার দিকে সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. আদিল মাহমুদ জানান, লাশ পুলিশ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। সূত্র : ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all