×

সদর প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় গোমতী নদী থেকে ফুটবল আনতে গিয়ে নিখোঁজ জিহাদ হোসেনের (১৪) মরদেহ তিনদিন পর ভেসে উঠেছে । শুক্রবার ( ৯ জুলাই) ভোরে ছত্রখিল পুলিশ ফাঁড়ি এলাকার গোমতী নদীতে তার লাশ দেখতে পায় স্থানীয় রিক্সা চালক । পরে খবর দিলে ঘটনাস্থলে এসে জিহাদের মরদেহ নিশ্চিত করে পরিবার । বুধবার (৭ জুলাই) দুপুরে নদীতে নেমে নিখোঁজ হয় জিহাদ । বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো: আব্দুল মজিদ ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টায় শুভপুরে প্রস্তাবিত কুমিল্লা শেখ কামাল ক্রীড়া পল্লীতে ফুটবল খেলার সময় বল নদীতে পড়ে যায়। তারপর জিহাদ ও তার বন্ধুরা বল আনতে নদীতে নামে। কিন্তু জিহাদ গোমতীর স্রোতে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। বিকেল ৪ টায় চাঁদপুর থেকে ডুবুরি দল এসে ২৪ ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। ৮ জুলাই ( বৃহস্পতিবার ) দুপুর ২ টায় ডুবুরী দল হতাশ হয়ে ফিরে যায় । পরবর্তীতে কুমিল্লা ফায়ার সার্ভিস এর লিডার মো. বদিউজ্জামানসহ একটি টিম ট্রলার দিয়ে জিহাদের খোঁজ করতে থাকে ।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো: আব্দুল মজিদ বলেন, নদীতে প্রচুর স্রোত থাকায় ডুবে যাওয়া স্থান থেকে দূলে চলে গেছে । প্রথম দিনে ডুবুরীদল বিষয়টি উপলব্ধি করেছে। তবে পরিবারের অনুরোধে দুইদিন ডুবুরী দল তলিয়ে যাওয়া স্থানে খোঁজার চেষ্টা করেও পাইনি। আজ ভোরে পরিবার জানিয়েছে এক রিক্সা চালক জিহাদের মরদেহ ভাসতে দেখেছে । পরে জিহাদের স্বজন মরদেহ দেখে আমাদের নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all