কুমিল্লার গরু চোর বিশেষজ্ঞ ‘জামাই-শ্বশুর’

বারী উদ্দিন আহমেদ বাবর॥
কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের মগুয়া ও তেলপাই গ্রাম থেকে ৬ টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ইউপির মগুয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে হাফেজ আহাম্মদ ও তাঁর মেয়ের জামাই চাঁন্দলা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো: সুমনকে আটক করা হয়েছে।

নাঙ্গলকোট থানার এএসআই আব্দুর রহিম জানায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তিনি একদল পুলিশ সাথে নিয়ে ঢালুয়া ইউনিয়নের তেলপাই অভিযান চালিয়ে সাবেক মেম্বার আরবের রহমানের ছেলে আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেটের প্রধান বাবলুর ঘর থেকে ৩ টি গরু ও হাফেজ আহাম্মদের ঘর থেকে ৩টি গরু উদ্ধার করে। পুলিশের দাবী দীর্ঘদিন থেকে ধৃতরা গরু চুরি করে আসছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *