×

নিজস্ব প্রতিবেদক।
কুমিল্লার দেবিদ্বারে হাঁস মেরে ফেলার ঘটনা নিয়ে চাচাকে পিটিয়ে দুই দাঁত ভেঙে দিলো ভাতিজা। এখানেই শেষ নয়। এ ঘটনার জের ধরে আরো অন্তত আটবার হামলার শিকার হওয়া চাচা এখন ন্যায় বিচারের আশায় বিভিন্ন জনের দ্বারস্থ হচ্ছেন।
হামলার শিকার ফুল মিয়া দেবিদ্বার উপজেলার উত্তর রাঘবপুর (হাছন আলীর বাড়ির) গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগমও আহত হন।
আহত ফুল মিয়া বলেন, আমার পাঁচটি হাস আছে। গত ১০ অক্টোবর আমার পাঁচটি রাজহাস বাড়ির পাশে একটি জমিতে ঘাস খাচ্ছিলো। এ ঘটনায় আমার জেঠাতো ভাই সাম মিয়ার ছেলে ভাতিজা শাহজাহান লাঠি দিয়ে পিটিয়ে একটি রাজহাঁস মেরে ফেলে। এ ঘটনার তিনদিন পর এলাকাবাসী বিষয়টি সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংশা করে দেয়। সালিশ বৈঠকে সর্দাররা ভাতিজা শাহজাহানকে ভবিষ্যতের জন্য সর্তক করে দেয়। এতে শাহাজাহানের মনে ক্ষোভ থেকে যায়।
বৈঠকের ৪ দিন পর হঠাৎ করেই তুচ্ছ ঘটনার জের ধরে আমার ছেলের বউ ফাতেমাকে পেটায় ভাতিজা শাহজাহান ও তার ছেলে আরিফ। এ সময় আমি আমার ছেলের বউকে রক্ষা করতে গেলে ভাতিজা শাহ জাহান , তার ছেলে ও ভাই বোনেরা মিলে আমাকে মারতে মারতে তাদের বাড়িতে তুলে দিয়ে যায়।পরে আমার হাত পা বেঁধে লাটি দিয়ে পিটিয়ে আমার দুটি দাঁত ভেঙ্গে দেয়। আমার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হাত আঘাত করে। এ ঘটনার পর ৮ বার হামলা চালায়। আমি এখন নিরাপত্তাহীনতায় আছি।


ফুল মিয়া বলেন এ ঘটনায় আমি থানায় গিয়েও শাহজাহান, তার ছেলে ও স্বজনদের বিরুদ্ধে কোন অভিযোগ দিতে পারি নাই। তারা সবাইকে ম্যানেজ করে ফেলেছে। তাই বিভিন্ন মানুষের কাছে ধর্ণা দেই ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তার জন্য।
অভিযোগের বিষয়ে শাহজাহান বলেন, আসলে তারা যা বলেছে তার পুরোটা সত্য নয়। তারা আমার একটা হাঁস ধরে রাখে। এ নিয়ে আমার স্ত্রীর সাথে ফুল মিয়া চাচার ছেলের বাকবিতন্ডা হয়। আমার ভাতিজা আমার স্ত্রীকে চড় মারে। পরে আমি জিজ্ঞেস করতে গেলে তারা আমার ভাইকে মেরে মাথা ফাটিয়ে দেয়। তাই আমি আমার চাচাকে বেঁধে পিটাই।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘বিষয়টি যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all