×

অমিত মজুমদার, কুমিল্লা

চান্দিনাসহ বাংলাদেশের অগ্রগতি তরান্বিত করবে আমাদের সহযোদ্ধা ডা. প্রাণ গোপাল দত্ত। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তার উপর আস্থা রেখেছেন । আমি বিশ্বাস করি চান্দিনার জনগণও তার ওপর আস্থা রাখতে সক্ষম হবে । সে নির্বাচিত হলে বৃহত্তর কুমিল্লাকে এগিয়ে নেওয়ার জন্য কাঁদে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

সোমবার দুপুরে কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সঙ্গে কুশল বিনিময় শেষে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন।

এমপি বাহার আরও বলেন, আগামী দিনে বাংলাদেশে এবং কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, জননেত্রী শেখ হাসিনার ৪১’এর একটি জ্ঞান নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, আমি ব্যক্তিগত ভাবে একজন চিকিৎসক ও শিক্ষক হিসেবে চান্দিনাসহ কুমিল্লা জেলার স্বাস্থ্য ও শিক্ষাখাতে অবদান রাখার চেষ্টা করব। চান্দিনার জনগণের কল্যাণে যা করার দরকার আ.লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাই আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছেন তা বাস্তবায়নে সব সময় সততা ও নিষ্ঠার সাথে কাজ করব। স্বাস্থ্যখাতে যুগান্তকারী বিপ্লবের জন্য রূপরেখা বাস্তবায়ন করা হবে। যা চান্দিনা দিয়ে শুরু করে পরবর্তীতে বাংলাদেশে ছড়িয়ে দেয়া হবে । নির্বাচিত হলে সাবেক এমপি মরহুম আশরাফ ভাইয়ের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করা হবে।

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল তালুকদার নিকট মনোনয়নপত্র দাখিল করেন প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত। এসময় চান্দিনা আ.লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য গত ৩০ জুলাই এই আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।
আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে গত ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৪ সেপ্টেম্বর মনোনয় পত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপ-নির্বাচনে ভোট ভোটার রয়েছে ২ লাখ ৭৪ হাজার ৫৪ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all