×

অনলাইন ডেস্ক:
বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবরকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে।তবে গ্রেফতারের আগে শনিবার ফেসবুক লাইভে এলেন তিনি। শনিবার রাত ১০টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হাজির হয়ে আসছে ঈদ-উল-ফিতরের কাজ নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলেছেন তিনি। ‘গান বিষয়ক আলোচনা’ শিরোনামে এই ফেসবুক লাইভে আসিফ সঙ্গীতাঙ্গনের কাজের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথাও জানিয়েছেন।

লাইভের প্রথম পর্বে আসিফ নিজের কাজ সম্পর্কে জানিয়েছেন, ঈদ উপলক্ষে ‘বকবক টগবগ’ গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে। কথা ও সুর কল্পনা করেছেন মারজুক রাসেল। সঙ্গীতে ছিলেন জে কে। ‘দুই দুবার’ গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জেমি ইয়াসমিন। ‘কসম’ শিরোনামে মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। এতে তার বিপরীতে আছেন এভ্রিল। ‘একবার ছুঁয়ে যা হৃদয়’ নামে একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। ডুয়েট গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হয়েছেন আসিফ ও কর্নিয়া। এছাড়া ‘মেয়ে তুমি’ কই শিরোনামে আরও একটি গানের লিরিক ভিডিও প্রকাশ হয়েছে। আরটিভি মিউজিকের ব্যানারে ‘ওরে পাখি’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও আঁখি’। এখন মিউজিক ভিডিওর শুটিং বাকি। তবে তিনি আশবাদী ঈদেই দর্শকরা গানের ভিডিওটি পাবেন।

এছাড়া আসিফ অভিযোগ করেছেন কিছু মানুষ তাকে শান্তিতে গান গাইতে দিতে চাইছেন না। প্রায় ১ ঘণ্টার লাইভের শেষ দিকে আসিফ বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে একদিন করে লাইভে আসবো। সেখানে গিটার বাজিয়ে আপনারদের পছন্দ ও আমার পছন্দের গান শোনাবো।

ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সুনাম নষ্ট করতে চাওয়া ব্যক্তিদের ভার্চুয়াল মিডিয়াতে তার ভক্তদের প্রতিহত করার আহ্বান জানান আসিফ। তিনি বলেন, আমি এখন থেকে গান নিয়ে ব্যস্ত থাকবো। যারা আমার যোগ্য না তাদের বাহাসে আমি ঢুকতেও চাই না। আমার যারা ফ্যান আছেন তারা এদের প্রতিহত করুন কাজের ফাঁকে। আমাকে গান গাইতে দিন। আমি গান গাইতে চাই। আমি গায়ক আসিফ। আমি আপনাদের সম্পদ। আমাকে বাঁচতে দিন। আমি একটা প্রকৃতি। আমিও বাংলাদেশের প্রকৃতি।
আসিফ আকবর আরও বলেন, আপনারা সবসময় বাংলা গানের সঙ্গে থাকবেন। বাংলা গান শুনবেন। শুধু আমার গান নয় সব শিল্পীর ভালো গান শুনবেন শেয়ার করবেন। ভালোবাসা অবিরাম।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all