×

(অমিত মজুমদার, কুমিল্লা)

কুমিল্লা নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে কুমিল্লা জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা অভিযানে কান্দিরপাড়, লিবার্টি মোড়, টাউন হলে মাঠের অবৈধ স্থাপনা দখল মুক্ত করা হয়।কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালা করা হয়। অভিযানে সার্বিক সহযোগীতা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন , জেলা পুলিশ, জেলা আনসার ।

বিগত সময় সাময়িক ভাবে উচ্ছেদ হলেও এবার জেলা প্রশাসনের দাবি স্থায়ী ভাবে উচ্ছেদ করা হচ্ছে ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ জানান, জেলা প্রশাসনের নির্দেশনা ও আইনশৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত মোতাবেক কুমিল্লা নগরীর সকল ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গত প্রায় ২৫দিন ধরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এখনও অভিযান চলমান রয়েছে । কয়েক বার সতর্ক করার পর যারা ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি সেগুলো উচ্ছেদ করা হচ্ছে ।

তিনি আরও বলেন, ফুটপাত দখল হওয়ায় জনসাধারণ রাস্তা দিয়ে চলাচল করছে । যার ফলে যানজট সৃষ্টি হচ্ছে, ফুটপাত দখল মুক্ত হলে যানজট ও কমে আসবে। নগরীর বেশ কিছু স্থান দখল মুক্ত হওয়ায় জনসাধারণ স্বস্তিতে চলাচল করছে । ইতিমধ্যে কুমিল্লার শহরের চকবাজার ও শাসনগাছা যানজট কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে । আশা করি দ্রুত বাস্তবায়ন করা হবে । জেলা প্রশাসন কুমিল্লা নগরীর ফুটপাত দখল মুক্ত করার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all