×

অনলাইন ডেস্ক:

চিপস কিনে নিতে বাবার সঙ্গে দোকানে গিয়েছিল পাঁচ বছরের জিসান। বাবা দোকান থেকে চিপস কেনার এক ফাঁকে জিসান চলে যায় পাশের রেললাইনে। হঠাৎ ট্রেন আসতে দেখে ছেলেকে রক্ষায় ছুটে যান বাবা মাহবুবুল হক (৫০)। কিন্তু শেষ রক্ষা হয়নি। ট্রেনে কাটা পড়ে একসঙ্গে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন বান্নাঘর গ্রামের মাহবুবুল হক (৫০) ও তাঁর ছেলে জিসান (৫)।
মৃত্যুর তথ্য নিশ্চিত করে রেলওয়ে পুলিশের লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে উপজেলার বান্নাঘর গ্রামের প্রয়াত দলিলুর রহমানের ছেলে মাহবুবুল হক তাঁর ছেলেকে নিয়ে রেললাইনের পাশে একটি দোকানে যান। মাহবুবুল হক তাঁর ছেলের জন্য চিপস কেনার সময় ছেলে জিসান রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেন চলে আসে। ছেলেকে বাঁচাতে বাবা এগিয়ে গেলে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলের মৃত্যু হয়।
নাঙ্গলকোটের স্টেশনমাস্টার রফিকুল হায়দার চৌধুরী বলেন, ঢাকাগামী ৭০৩ নম্বর মহানগর গোধূলি ট্রেনে লাকসাম উপজেলার নাওটি স্টেশন এলাকার পার্শ্ববর্তী বান্নাঘর গ্রামে দুজনের মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি লাকসাম জিআরপি থানাকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মো. আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all