×

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সর্বোচ্চ রেকর্ড আরও ৫৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৫.৭ শতাংশ।

মঙ্গলবার (১৩ জুলাই)  বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৫৪৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২০৩ জন, আদর্শ সদর উপজেলার ২৫ জন, সদর দক্ষিণে ১২ জন, বুড়িচংয়ের ১৮ জন, ব্রাহ্মণপাড়ার ২০ জন, চান্দিনায় ২২ জন, চৌদ্দগ্রামের ৫৪ জন, দেবিদ্বারের ২৩ জন, দাউদকান্দির ২৭ জন, লাকসামের ২৯ জন, লালমাইয়ে ১৪  জন, নাঙ্গলকোটে ১৪ জন  বরুড়ায় ২৭ জন, মনোহরগঞ্জ ৩ জন, মুরাদনগরের ২০ জন,, তিতাসের ৭ জন ও হোমনা ২৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা সদর দক্ষিণে দুইজন, বরুড়া দুইজন, সিটি কর্পোরেশন, বুড়িচং, দেবিদ্বার, দাউদকান্দিতে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।তাদের বয়স ৪০-৭৫ বছরের মধ্যে।

এ নিয়ে কুমিল্লায় সর্বমোট মৃত্যু হয়েছে ৫৪৬ জনের। আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৩০ জন। সুস্থ হয়েছে ১২ হাজার ৫৮৭ জন।

এদিকে সকালে কুমিল্লা জেলা সদর হাসপাতালে দ্বিতীয় ধাপে গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেছে কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, সিভিল সার্জন মীর মোবারক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

সুবিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী মওদুদ আব্দুল্লাহ শুভ্র

  স্টাফ রিপোর্টার:  বিগত ৯ বছর ধরে নানা অন্যায়ের শিকার হচ্ছেন নগরীর ৪নং ওয়ার্ড পুরাতন চৌধুরী পাড়ার, ইসলামপুর এলাকার বাসিন্দা, জাতীয় ও...

Read out all

খালেদা জিয়ার আজ ৮১তম জন্মদিন

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এ দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ইস্কান্দার মজুমদার...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

কুমিল্লায় মাটি কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের !

অনলাইন ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের...

Read out all

কুমিল্লা বরুড়ায় সম্পত্তি বিরোধ নিয়ে সংঘর্ষ; প্রাণ গেল দুইজনের, গুরুতর আহত ৩

মারুফ আবদুল্লাহ,  কুমিল্লা কুমিল্লার বরুড়ার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে দুপক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিন জন গুরুতর আহত...

Read out all

হরিশপুরা কামাল হোসেন কলেজে জাতীয় শোক দিবস পালিত

আশিক ইরান।।যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে বরুড়া উপজেলার হরিশপুরা...

Read out all