×

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুলের পিতা শহরতলীর ধর্মপুর এলাকার বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ¦ মো. রফিকুল ইসলামের জানাজা নামাজ (১০ই মে) সোমবার বাদ জোহর ধর্মপুর ভিক্টোরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত। চলমান করোনা সংকটেও বরেন্য সমাজসেবকের জানাজা নামাজে শোকার্ত মানুষের ঢল নামে। তবে জানাজা নামাজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রদক্ষেপ নেওয়া হয়। মরহুম রফিকুল ইসলামকে জানাজা শেষে ধর্মপুর এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, আলহাজ¦ মো. রফিকুল ইসলাম (৭৮) রবিবার রাত সাড়ে ১১ টায় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র সদর উপজেলা চেয়াম্যান এড.আমিনুল ইসলাম টুটুল ও জেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপল, ১ কন্যা নগরীর গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন পলি সহ নাতি-নাতনী, আত্মীয় স্বজন, বহু শুভাকাঙ্খি ও গুনগ্রাহি রেখে গেছেন।

এদিকে উপজেলা চেয়ারম্যান এড. টুটুলের পিতার মৃত্যুর খবর পেয়ে রাতেই রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও নগরীর বিশিষ্ট জনেরা মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দির বাহার এমপি ও সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত,জেলা পিপি এড.মো.জহিরুল ইসলাম সেলিম,কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো.আবদুস ছালাম, ভিক্টোরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড.আবু জাফর খান,মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাসের, উপজেলা পরিষদ এসোশিয়েশনের সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু, জেলা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক, সাধারন সম্পাদক আতিকুল্লাহ খোকন ,কুমিল্লা প্রেস ক্লাবের আহবায়ক নিতিশ সাহা, সদস্য মো. লুৎফুর রহমান,আসিফ তরুন, ইয়াসমীন রিমা,তাওহিদ হোসেন মিঠু, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোশিয়েশনের সভাপতি হুমায়ুন কবীর রনি সহ রাজনৈতিক-সামাজিক সংগঠন সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বিশিষ্ঠজনেরা।
সোমবার বাদ জোহর ধর্মপুর ভিক্টোরিয়া ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জানাজা নামাজের আগে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, মরহুমের বড় ছেলে এড. আমিনুল ইসলাম টুটুল। জানাজায় অংশ নেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. মো. ইউনুছ ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জেলা ক্রিকেট কাউন্সিলে সভাপতি সাইফুল আলম রনি, কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো.সেকান্দর আলী, দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দূর্গাপুর দক্ষিন ইউনিয়নের চেয়াম্যান আলহাজ্ব মো.আমিনুল হক, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক,পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক সহ মহানগর আওয়ামী লীগ,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সহ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ বিশিষ্ট জনেরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all