×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় র‌্যাংগস ইলেকট্রনিক্সের শো রুমে দামি ব্যান্ডের নামে নকল পণ্য কিনে প্রতারিত হয়ে কুমিল্লার আদালতে মামলা দায়ের করেছেন ভোক্তভূগী শিল্পী আক্তার ।

সোমবার ( ২১ মার্চ) ২১ মার্চ দুপুরে কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলী আদালতে এই মামলা দায়ের করা হয়।

মামলায় র‌্যাংগস ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক জে. এম একরাম হোসেনকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী আঁখি মাহমুদ। তিনি জানান, দীর্ঘ দিন ধরে এই কোম্পানি মানুষের কাছে নকল পণ্য দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে সোমবার (২১ মার্চ)একজন ভোক্তভোগী এসে অভিযোগ করলে কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলী আদালতে মামলার আবেদন করি। পরে বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলাটি দায়ের করেছেন শিল্পী আক্তার। তিনি কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার বাসিন্দা।

তিনি জানান, অনলাইনে পেইজ থেকে আমি মালয়েশিয়ান ক্যালভিনেটর ২৭৯ একটি ফ্রিজ দেখে ১৪ মার্চ কুমিল্লা নগরীর ঝাউতলা র‌্যাগস ইলেকট্রনিক্সের শো-রুমে গিয়ে ফ্রিজটি কিনি। এর আগে শো-রুমে একাধিক কর্মকর্তার সাথে কথা হয় আমার। তখন নিশ্চিত হই এটি  মালয়েশিয়ান ক্যালভিনেটর ২৭৯ ফ্রিজ।

কিন্তু আমি শো-রুমে গিয়ে দেখি সেই ফ্রিজে নেই কোন লোগো বা স্টিাকার। পরে এর কারণ জানতে চাইলে সেখানকার কর্মচারিরা নিজেরা এসে হাতে লোগো লাগিয়ে দেন। আমি বিশ্বাস করে ফ্রিজটি ক্রয় করি।

আমি বাড়ি আসার পর শ্বশুর বাড়ির লোকজন ফ্রিজটি মালয়েশিয়ান ক্যালভিনেটর ২৭৯ নয় বলে সন্দেহ করেন। একাধিক ফ্রিজ টেকনিশিয়ান এসে ফ্রিজটি দেখে নকল ও লোকাল পণ্য বলে দাবি করেন। এরপর আমি ফ্রিজটি ফেরত দিতে গেলে শো-রুম কতৃকপক্ষ ফেরত নিতে অস্বীকার করে। আমি চাই আমার মতো কেউ যেন প্রতারিত না হয় তাই মামলাটি দায়ের করেছি।

মামলার অন্য আসামিরা হলেন-র‌্যাংগস ইলেক্ট্রনিকস লিঃ এর জি.এম (বিক্রয় ও বিপনন) জানে আলম, মার্কেটিং ম্যানেজার মোহাইমিনুল ইসহাক প্রতীক, এসিষ্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং মো. ওমর ফারুক,  কুমিল্লা ঝাউতলা শো-রুমের সনি র‌্যাগস কর্মকর্তা কামরুল হাসান।

অভিযোগের বিষয়ে কুমিল্লা ঝাউতলা শো-রুমের সনি র‌্যাগস কর্মকর্তা কামরুল হাসান বলেন, কাস্টমারের অভিযোগ ছিল মেইড ইন মালয়েশিয়া খোদাই করে লেখা নেই কেন। তিনি সংশয় প্রকাশ করেছেন। আমাদের ঢাকা অফিস থেকে বলা হয়েছে এটি মালয়েশিয়ার তৈরী ক্যালভিনেটর ২৭৯ ফ্রিজ। তাই আমরা এটিই বিক্রি করছি। যদি আমাদের বিরুদ্ধে মামলা হয়ে থাকে তবে আমরা এই বিষয়ে জবাব দিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all