×

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন। রবিবার (২৮ জুলাই) দুপুর ১২ টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। টানা তিনঘণ্টা ভোটগ্রহণ চলে শেষ হয় বিকাল ৩ টায়। এতে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এনামুল হক ফারুক ৩১ ভোট পেয়ে সভাপতি এবং দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দিনভর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

ভোটের কার্যক্রম শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার হাসান ইমাম মজুমদার ফটিক। 

নির্বাচনে ৫৭টি ভোটের বিপরীতে ১৭টি পদে প্রার্থী হয়েছেন ৩৩ জন। তবে এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ২টি পদের প্রার্থীরা। বাকি ১৫টি পদে প্রার্থিতা করছেন ৩১ জন।

ফলাফলে  সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, ডেইলি বাংলাদেশ অভরার্ভার এর কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল ও দি ডেইলি আওয়ার টাইমের কুমিল্লা প্রতিনিধি মাহবুব আলম বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের সূর্যোদয় এর স্টাফ রিপোর্টার বাহার রায়হান। 

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দপ্তর সম্পাদক পদে জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার নেকবর হোসেন, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের কুমিল্লা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন জাকির। 

এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঁচজন, তারা হলেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি দিলীপ মজুমদার, দৈনিক ময়নামতি পত্রিকার স্টাফ রিপোর্টার মামশাদ কবির, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন ।এছাড়াও, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক তৌহিদ হোসেন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন. কে রিপন।

ফলাফল ঘোষণা শেষে প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পূর্ণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশাবাদী যারা নেতৃত্বে আসছেন তারা আগামীতে প্রেসক্লাবের সকল কার্যক্রম সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাবেন।

উল্লেখ্য, সর্বশেষ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। নির্বাচনকে ঘিরে বাড়তি আমেজ ছিল প্রেসক্লাব প্রাঙ্গণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all