×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ অক্টোবর) বিকেল ৫ টায় চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী আলমগীর।

নিহতরা হলেন, চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে ফারিয়ান হোসেন (২), সদর দক্ষিণ চৌয়ারা এলাকার রাব্বির ছেলে তামিম হোসেন।

স্থানীয় বাসিন্দা বেলাল মিয়াজী বলেন, ফারিয়ান ও তামিম সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। বাড়ির উঠানে তারা খেলা করছিল। পরিবারের সদস্যা নামাজ পড়তে গেলে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্য টের পেলে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসার কেন্দ্রে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।

ইউপি সদস্য কাজী আলমগীর বলেন, তামিম নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বাড়ির পাশেই বড় পুকুর রয়েছে। খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all