কুমিল্লা নগরীর ভাটপাড়ায় বিজয় ৭১ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় নগরীর ভাটপাড়াতে বিজয় ৭১ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ শুরু হয়েছে।

২৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় টুনামেন্ট উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান রানা।

বিজয় ৭১ ফেন্ডলি ক্লাবের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর কাউছারা বেগম সুমি, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মো: লিটন মিয়া, এমদাদ হোসেন, আব্দুল আজিজ, খোকন আলী।

আরও উপস্থিত ছিলেন,বিজয় ৭১ ফেন্ডলি ক্লাবের সভাপতি গাজী আলম সুজন, সহ সভাপতি পারভেজ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুমান, কোষাধক্ষ্য সাব্বির হোসেন

, সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাকিম হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো দিপু ও আমিন বিপ্লব।

বিজয় ৭১ ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন, বাদুরতলায় অবস্থিত মেডিকন স্পেশালাইজড হসপিটালের অর্থ পরিচালক মো: পারভেজ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *