×

কুমিল্লা প্রতিনিধি।
চেয়ারম্যান পদে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ২টি, চৌদ্দগ্রাম উপজেলার ১০টি ও ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের ১২জন,দলটির বিদ্রোহী ২জন,বিএনপির ২জন ও স্বতন্ত্র ৪জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রবিবার সন্ধ্যায় বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ফলাফল অনুযায়ী, সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম (সিআইপি), আমড়াতলীতে নৌকা প্রতীকের মোজাম্মেল হোসেন। এছাড়া বাকি চারটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে।

চৌদ্দগ্রামের উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, চৌদ্দগ্রামের ১নং কাশিনগর ইউনিয়নে নৌকা প্রতীকের মো: মোশারেফ হোসেন, ২নং উজিরপুরে নৌকা প্রতীকের নায়িমুর রহমান মাছুম, ৩নং কালিকাপুরে ইউনিয়ন নৌকা প্রতীকের ভিপি মাহবুব হোসেন মজুমদার, ৫নং শুভপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আলহাজ খলিলুর রহমান মজুমদার, ৮নং মুন্সিরহাটে নৌকা প্রতীকের মাহফুজ আলম, ৯নং কনকাপৈতে নৌকা প্রতীকের জাফর ইকবাল, ১০নং বাতিসায় নৌকা প্রতীকের কাজী ফখরুল আলম ফরহাদ, ১১নং চিওড়ায় স্বতন্ত্র প্রার্থী আবু তাহের, ১২নং গুণবতী ইউনিয়নে আনারসের প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তফা কামাল, ১৩নং জগন্নাথদিঘি ইউনিয়নে নৌকা প্রতীকের হাজী জানে আলম ভূঁইয়া বিজয়ী হয়েছেন।

ব্রাহ্মণপাড়া নির্বাচন কর্মকর্তা মো. বুলবুল আহমেদ জানান,ব্রাহ্মণপাড়ার শিদলাই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম, চান্দলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. ওমর ফারুক, শশীদল ইউনিয়নে আ‘লীগ বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমান রিয়াদ, দুলালপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত আনিসুর রহমান ভূইয়া রিপন, মালাপাড়া ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল মামুন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে নৌকার প্রার্থী মো. জহিরুল হক (ঠিকাদার), মাধবপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আলহাজ¦ ফরিদ উদ্দীন, সাহেবাবাদে আ‘লীগ বিদ্রোহী প্রার্থী মো. মনির হোসেন চৌধুরী বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all