×

স্টাফ রিপোর্টার।। ঐতিহ্যবাহী কুমিল্লা চৌয়ারা বাজারে হাবিব কর্পোরেশনের ঘানিভাঙ্গা সরিষার তেলের ফ্যাক্টরি উদ্বোধন হলো। রবিবার বেলা ১১ টায় দোয়া মোনাজাত ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।

ফ্যাক্টরীর স্বত্বাধিকারী হাবিব উল্লাহ জাহাঙ্গীর বলেন, ১৯৬৮ সাল থেকে হাবিব কর্পোরেশনের পথচলা শুরু। তারই ধারাবাহিকতায় এখন নতুন করে ভোক্তাদের স্বাস্থ্যর কথা চিন্তা করে ঘানি ভাঙ্গা সরিষার তেলের ফ্যাক্টরী চালু করেছি। দীর্ঘ পথচলায় ক্রেতাদের সন্তুষ্ট ও বিশ্বাস আমাদের পুঁজি। খুচরা ও পাইকারী মূল্যে সরিষার তেল বিক্রি করা হয়। এখানে তেলের গুনগত মান ঠিক রাখতে সংগ্রহ করা সরিষাগুলোকে প্রথমে রোদে শুকানোর পরে ঘানিতে দিয়ে তেল তৈরী করা হয়। পরে তেলগুলো ফিল্টারিং করা হয়। তারপরেই বোতলজাত করা হয়। তেলের গুনগত মান ধরে রাখার জন্য সর্বোচ্চ সতর্ক থাকা হয়।

হাবিব কর্পোরেশনের পরিচালক সেলিম জানান, রাস্তার পাশে যেসব মেশিনে চেপে যেসব সরিষার তৈল বিক্রি হয় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারন অতিরিক্ত তাপ দিয়ে সরিষার তেল তৈরী করে। এভাবে তেল তৈরী করলে তেলের ভেতর ভিটামিন উপাদানগুলো নষ্ট হয়ে যায়। ওই তেল শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই আমর কাঠের ঘানিভাঙ্গা তেল উৎপাদন শুরু করেছি। শুক্রবার ছাড়া সব সময় খুচরা ও পাইকারীভাবে সরিষার তেল বিক্রি করা হয়।

উল্লেখ্য, হাবিব কর্পোরেশন থেকে উৎপাদিত হলুদ গুঁড়া, মরিচগুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরাগুঁড়া,রেডিমিক্স মসলা, খাঁটি মধু, আপেল সিডার ভিনেগার, ঘানিভাঙ্গা খাঁটি সরিষার তেল, কালোজিরা তেল, তিলের তেল, মাষকলাই ডাল ও পিয়াজুর ডাল ও বেসন কুমিল্লা জেলায় সরবরাহ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all