×

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর। আওয়ামী লীগ শেখ হাসিনার। আমরা দলে যারা প্রকৃত আওয়ামী লীগ করেন তারা দলের কাছে চায়না, দলকে দেয়। ২৩ বছর দলে আমার নাম লেখা হয়নি। আওয়ামী লীগ ছেড়ে যাইনি। কুমিল্লায় ৫০ বছর ধরে সততার সাথে রাজনীতি করেছি। মানুষের হক নষ্ট করিনি। আজকে দলে নবাগত অনেকে আমার সাথে আছেন। তাঁদের সাথে রাখলেও দলের ত্যাগী কর্মীদের আমি ভুলি নাই। যেখানেই সুযোগ হয়েছে তাদের নাম লিখে দিয়েছি। ইউপি নির্বাচনে কেউ পাশ করেছে আবার কেউ ফেল করেছে। এই পাস-ফেল দুইটির অংশীদার আমি। কারণ যারা পাশ -ফেল যাঁরা করেছেন অধিকাংশ আমার দলের কর্মী। আমি সবাইকে নিয়ে রাজনীতি করব। পাস করে কেউ রাজ্য জয় করেছেন এমনটা ভাববেন না। মামলা -হামলা করে কাউকে হয়রানী করলে ছাড় পাবেনা।
বুধবার দুপুরে মহানগর আওয়ামী লীগের কার্যলয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফ্লোরে আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সদর উপজেলার ৬ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দির বাহার এমপি এসব কথা বলেন। এসময় নবনির্বাচিত ৬ ইউপি চেয়ারম্যান ও অধিকাংশ মেম্বারা উপস্থিত ছিলেন।

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল। আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, কালিরবাজার ইউনিয়নের চেয়ারম্যাস নুরুল ইসলাম, জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন বাহালুল, দূর্গাপুর দক্ষিন ইউনিয়নন আওয়ামী লীগের সভাপতি মো. তাজুল ইসলাম, দুর্গাপুর উত্তর ইউপি মেম্বার আজাদ রহমান, পাঁচথুবী ইউপি মহিলা মেম্বার ইয়াছমিন আক্তার।


এসময় মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ,জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। অনুষ্ঠান স ালনা করেন আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুর রহমান জুয়েল। এসময় মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কিডনি দিচ্ছেন মা, ছেলেকে বাঁচাতে দরকার ১৮ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: সংসারের হাল ধরতে গিয়ে নিজের জীবনটাই আজ অনিশ্চয়তার মুখে ইউসুফ জামান পলিনের। কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর পূর্ব পাড়ার এই তরুণ...

Read out all

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all