×

স্টাফ রিপোর্টার ।।

কুমিল্লায় অভিযান চালিয়ে ৪ টন গাঁজাসহ বিপুল পরিমান অন্যান্য মাদক উদ্ধার করে জেলা পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছর জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ৪ টন গাঁজাসহ ১ লাখ ৪৮ হাজার ৩৩২ পিস ইয়াবা, ৮ হাজার ৭১০ বোতল ফেন্সিডিল, ৫৬৯ লিটার দেশী মদ, হউস্কি ৩০৬ বোতল, বিদেশী মদ ৪৬৫, বিয়ার ৪৬৫ ও ইস্কাফ সিরাফ ২ হাজার ৫২৪ বোতল রয়েছে।

এসব মাদক বহন ও বিক্রির দায়ে ২ হাজার ১৬৬ জনকে গ্রেফতার করা হয়।

উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৬ শ টাকা।

পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, জেলা পুলিশ প্রতিদিনই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। মাদকের উৎস পথ, মাদক কারবারীদের আটকে জেলা পুলিশের সবগুলি ইউনিট একযোগে কাজ করছেন।

এত মাদক আটক ও মাদক কারবারী গ্রেফতার পুলিশের কতটুকু সফলতা এমন প্রশ্নে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ বলেন, মাদক উদ্ধার ও মাদক কারবারী আটকে আমাদের সফলতা কিংবা ব্যর্থতা তা হিসেব করবো না। কারন মাদক যতক্ষণ থাকবে ততক্ষনই পুলিশ সদস্যরা সেই মাদক জব্দ ও কারবারীদের আটক করেই যাবে। মাদকের ক্ষেত্রে জেলা পুলিশ সব সময় জিরো টলারেন্স অবস্থায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all