×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত গুরুতর অসুস্থ চাচা আব্দুল জলিলকে (৭৫) মাথায় করে হসপিটালে নিয়ে গেলেন ভাতিজা জয়নাল আবেদিন। প্রায় দেড় কিলোমিটার সড়ক হেঁটে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বুধবার ( ৪ আগষ্ট) সকাল ১০ টায় কুমিল্লা মুরাদনগর ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের বেহাল রাস্তায় যানবাহন না পেয়ে টুকরিতে বসিয়ে মাথায় করে দেড় কিলোমিটার হেটে পরমতলা বাজার পর্যন্ত যায় । তারপর গাড়ি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।

ভাতিজা জয়নাল আবেদীন বলেন, পরমতলা পশ্চিমপাড়া হাজি বাড়ি থেকে লক্ষ্মীপুর চরখখোলা হয়ে দারোরা বাজার পর্যন্ত আগে তিন চাকার যানবাহন চলতো। রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় তাও বন্ধ হয়ে যায়। আমার চাচা কয়েকদিন ধরে অসুস্থ হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কোন উপায় না পেয়ে মাথায় করে নিয়ে গেলাম। সরকারের কাছে অনুরোধ করে তিনি বলেন, আমাদের গ্রামের রাস্তাটা চলাচলের উপযোগী করার আহবান জানাচ্ছি।

মুগসাইর গ্রামের আব্দুস ছালাম মাস্টার বলেন, গর্ভবতী মায়েদের এবং বয়স্ক কেউ অসুস্থ হয়ে পড়লে স্বজনদের ঘুম হারাম হয়ে যায়। মসজিদের খাটিয়ায় করে এই দুর্ভোগের রাস্তা পাড়ি দিতে হয়। যাদের পরিবারে সদস্য সংখ্যা কম, তাদের আরো বেশি ভোগান্তিতে পড়তে হয়। কারণ লোক ভাড়া করে চিকিৎসার জন্য স্বজনদের হাসপাতালে নিতে হয়।

ধামঘর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম বলেন, স্বর্ণকারবাজার হতে দারোরা বাজার পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। বৃষ্টি হলে এই সড়কে কোন যানবাহন চলাচল করতে পারে না। সকলের সহযোগিতায় ইট সুরকি ফেলে মেরামতের চেষ্টা করলেও কোন লাভ হচ্ছে না। ইঞ্জিনিয়ার সাহেব রাস্তাটি পরিদর্শন করে গেছেন। বার বার আশ্বাস দিলেও এই সড়কটি সংস্কারে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।

মুরাদনগর এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, এ রাস্তাটি বৃহত্তর কুমিল্লা উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।রাস্তাটি দ্রুত বাস্তবায়ন করার কাজ এগিয়ে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন নায়িকা বিদ্যা সিনহা মীম।

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লার উদ্বোধন করলেন জনপ্রিয় চিত্র নায়িকা  জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মীম। শুক্রবার বিকেলে বর্নিল আয়োজনে...

Read out all

কুমিল্লায় সিসিএন ইউনিভার্সিটির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা নগরীর দেশওয়ালি পট্টি এলাকায় শশুর বাড়িতে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামের সিসিএন ইউনিভার্সিটির এক ছাত্রীর ঘরের সিলিং এর পাখার...

Read out all

কুমিল্লায় ‘এমভি রাইজিং স্টার স্কলারশিপ-২০২৬’ চালুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:এমভি বিল্ডার্স শুধু কুমিল্লা শহরে ইট-পাথরের ভবন নির্মাণ করছে না, বরং আগামীর বাংলাদেশ নির্মাণের লক্ষ্য নিয়েই কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির...

Read out all

হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

আকিবুল হারেছ, চান্দিনা:কুমিল্লার চান্দিনায় ঘুমন্ত বৃদ্ধাকে শ্বাসরূদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে হাট থেকে কেনা ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে। হত্যার পর নগদ টাকা...

Read out all

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে ইলেকট্রিক করাত নিয়ন্ত্রণ হারিয়ে গলায় আঘাত, শ্রমিক নিহত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় গাছ কাটার সময় ইলেকট্রিক করাতের আঘাতে মোঃ মোস্তাক মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২...

Read out all

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ— কৃষি মন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, দেশের কৃষকরাই বাংলাদেশের মূল শক্তি। কৃষির উন্নয়ন ও কৃষকের...

Read out all