×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় সদরের সুবর্ণপুরে জোড়া খুনের ঘটনায় ২৪ ঘন্টার ভেতর রহস্য উন্মোচন করেছে পুলিশ। পূর্ব পরিকল্পনায় অনুযায়ী খালাতো ভাই ও তার বন্ধুদের সহযোগীতায় পুত্রবধূ নাজমুন নাহার শিউলী ( ২৫) শ্বশুর-শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনা আড়াল করার জন্য ডাকাতির নাটক সাজানো হয় ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী মোঃ আবদুর রহিম প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন । এঘটনায় নিহত দম্পতির বড় মেয়ে সৈয়দা বিলকিস আক্তার হত্যা মামলা দায়ের করেন । এই মামলার প্রধান আসামী পুত্রবধূ নাজমুন নাহার শিউলী, তার খালাত ভাই জহিরুল ইসলাম সানি (১৯) ও জহিরুলের বন্ধু মেহেদী হাসান তুহিনকে ( ১৮) আটক করে পুলিশ ।

খুন হওয়া শ্বশুর-শ্বাশুড়ি

পুলিশ সূত্র জানা যায়, নানা কারণে শ্বশুর-শ্বাশুড়িকে উপর ক্ষুব্ধ ছিল শিউলি । নানা সময় প্রবাসী স্বামী সৈয়দ আমান উল্লাহকে ফোনে পারিবারিক সমস্যার কথা বললেও ততটা গুরুত্ব দেয়নি । নানা কারণে অতিষ্ট হয়ে তাদের হত্যার পরিকল্পনা করে শিউলি । গত রোববার (৫ সেপ্টেম্বর) রাতে বজ্রপাত ও প্রবল বর্ষণের সময় খালাতো ভাই ও তার বন্ধুদের জরুরী প্রয়োজনী বাড়িতে ডাকে । তারা আসলে পূর্ব পরিকল্পনা মোতাবেক প্রথমে শিউলীর ওড়না দিয়ে শাশুড়ির মুখ চেপে ধরে । এ সময় সহযোগীরা হাত পা বাঁধে । তখন শিউলি বিছানার মধ্যে ফেলে কম্বল দিয়ে শাশুড়ি সফুরা খাতুন ( ৫৫) কে শ্বাসরোধে হত্যা করে । কিছুক্ষণ পর শ্বশুর স্থানীয় পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন (৭৫) বাড়িতে আসলে একই ভাবে তাকে শ্বাসরোধে হত্যা করে । শিউলীর খালাতো ভাই সানি ও তার বন্ধুরা হত্যাকারী শিউলির হাত পা বেঁধে রেখে চলে আসে । তখন শিউলী চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে জানানো হয় ঘরে ডাকাত প্রবেশ করেছে। ঘটনাস্থলে পুলিশ গেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলীকে সন্দেহ হয় । সেই রাতে তাকে জিজ্ঞাসাবাধের জন্য আটক করে থানায় নিয়ে আসে ।

শিউলির মা রেহেনা আক্তার বলেন, আমার মেয়ে কেন এমন কাজ করলো বুঝতে পারছি না। পারিবারিক যে কলেহ কথা বলছেন তা আমারা সবাই মিলে সমাধান করে এসেছি । গত ৮ বছর আগে বিয়ে দিয়েছি। সব পরিবারে ছোট খাট সমস্যা থাকে। তাই বলে শ্বশুর-শাশুড়িকে হত্যা করতে হবে । আমার মেয়ে এই কাজ করবে আমি কোন ভাবেই বিশ্বাস করতে পারছি না । সংসারে ২ বছরের একটা নাতি, ৫ বছরের নাতনী রয়েছে । নাতিটা মা ছাড়া থাকতে পারছে না । কান্নাকাটি করছে। এখন কি করব বুঝে উঠতে পারছি না ।

খালাতো ভাই তার বন্ধুসহ শিউলী আটক

অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ আবদুর রহিম বলেন, পারিবারিক কলহের জের ধরেই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ সুপারে সার্বিক দিক নির্দেশনায় ডিবি পুলিশ পুত্রবধূ শিউলীকে ব্যাপক জিজ্ঞাসাবাধের পর শ্বশুর-শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করার কথা স্বীকার করেন । এ ঘটনায় জড়িত খালাতো ভাই জাহিরুল ইসলাম সানীকে নগরীর চর্থা এলাকায় ও তার বন্ধু মেহেদী হাসান তুহিনকে বরুড়া আড্ডা বাজার থেকে গ্রেফতার করে পুলিশ । আটককৃত আসামীরা বৃদ্ধ দম্পত্তিকে হাত পা বেঁধে শ্বাসরোধে হত্যাসহ ডাকাতির নাটক সাজানোর কথা স্বীকার করেছে । এ হত্যাকান্ডের ঘটনায় অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর গ্রামের মীর বাড়িতে রোববার (৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। গভীর রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all