×

(আক্কাস আল মাহমুদ হৃদয়,বুড়িচং)

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকার লন্ডনীর বাড়ির মালিকের ভাইয়ে লাঠির পিটিয়ে বাড়ির শ্রমিক মো: কাউছার উরফে কালু মিয়ার(৩২) হত্যার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে বুড়িচং থানার পুলিশি তদন্ত অব্যহত রয়েছে এবং মামলার প্রক্রিয়াধীন চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত আবদুল হক লন্ডনীর বাড়িতে দীর্ঘদিন যাবৎ একই এলাকার (পাহাড়পুর বেলবাড়ির) আনু মিয়ার ছেলে কাউছার উরফে কালু মিয়া শ্রমিক হিসেবে কাজ করতেন। লন্ডনীর বাড়ির অনেকেই লন্ডনে থাকাতে কালু মিয়া ওই লন্ডনী বাড়ির গরুর খামার, ফিসারি ও সকল দায়-দায়িত্ব তিনি পালন করতেন এবং বাড়ির চাবিও তার কাছে থাকতো।

লন্ডনী বাড়ির আমজাদ লন্ডনীর ছোট ভাই মো: সুমন (৩২) স্থানীয় এক মসজিদের মোয়াজ্জেম এর মেয়ে বিয়ে করেন। বিয়ের কয়েকদিন পর থেকেই বউকে মারধরসহ নানান অভিযোগ স্থানীয়দের রয়েছে এবং শ্রমিক কালু মিয়ার কাছে তাদের বাড়ির চাবি,সকল দায় দায়িত্ব ও টাকা পয়সার লেনদেন করতেন লন্ডনী প্রবাসীরা। ঘাতক মো: সুমন তাদের বাড়ির চাবি তাকে দেওয়ার জন্য বিভিন্ন সময়ে কালু মিয়াকে চাপ সৃষ্টি এবং মারধর করতেন। কিন্তু লন্ডনী প্রবাসীদের নিষেধ ছিল সুমন মিয়ার কাছে যেনো চাবি হস্তান্তর না করে।

এ নিয়ে কয়েকবার ভাইদের সাথে ঝগড়া বিবেধ হয়। এতে ক্ষুব্ধ হয়ে ৭জুলাই বুধবার সকাল ৭ঘটিকার সময় সুমন মিয়া তাদের লন্ডনী বাড়ির আঙ্গিনায় গরুর খামারের ভিতর গেইট সংলগ্নে লাঠি দিয়ে শ্রমিক কালু মিয়াকে মাথায় আঘাত করে এতে প্রচন্ত রক্তক্ষরন হয়। স্থানীয় একাধিক লোকের ধারনা পূর্ব পরিকল্পনা করেই কালু মিয়াকে মারার উদ্দেশ্য করে লাঠির আঘাত করেছিল। পরে স্থানীয়রা ও কালু মিয়ার সহকর্মীরা দেখে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে বলে।

নেওয়ার পথে মৃত্যু বরণ করেন কালু মিয়া। কালু মিয়ার মা, বাবা , স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রয়েছে। পরিবারের মাধ্যমে জানা যায়, কালু মিয়া ছোট বেলা থেকেই লন্ডনীর বাড়িতেই কাজের লোক হিসেবে থাকতেন। দরিদ্র পরিবারটি কালু মিয়া দেখাশোনা করতেন। খবর পেয়ে বুড়িচং থানার তদন্ত ওসি ( মেজবাহ উদ্দিন ভূইয়া), এস আই পুষ্পবরণ চাকমা ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে একটি সুরত হাল রিপোর্ট তৈরী করেন। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেন।

পরিবার ও এলাকার সু-শীল সমাজের লোকজনেরা সঠিক ও সুষ্টু বিচারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে বুড়িচং থানার ওসি তদন্ত মেজবাহ উদ্দিন ভূইয়া জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে একটি সুরত হাল রিপোর্ট তৈরী করেছি। লাশ ময়নাতদন্তের জন্য লন্ডনী বাড়ি থেকে থানায় নিয়ে এসেছি এবং মামলা প্রক্রিয়াধীন চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আজ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন; চলবে ত্রিমুখী লড়াই!

নিজস্ব প্রতিবেদক।।  আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন।   আজ সকাল ৯টা হতে বিকেল ৫টা...

Read out all

হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা করে সুজনের পূর্ণবহালের চেষ্টা, আইনি নোটিশ

প্রতিনিধি | হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যার মাধ্যমে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দখলের অভিযোগ উঠেছে ব্রাহ্মণপাড়া উপজেলা...

Read out all

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জাহিদ পাটোয়ারীকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।বুধবার (১ এপ্রিল)...

Read out all

বরুড়ায় মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আইসিইউতে!

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিংগাপুর প্রবাসী স্বামী হাবিবুর রহমান নাজমুল নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত স্ত্রী এখন...

Read out all

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায়  একই পরিবারের চারজনসহ নিহত ৫

 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all