×

মারুফ আহমেদ,কুমিল্লা।।


কুমিল্লায় কফির সাথে চালককে চেতনানাশক পান করিয়ে একটি প্রাইভেটকার ছিনতাই করা হয়েছে। বুধবার ছিনতাইয়ের ঘটনায় জড়িত ২জনকে গ্রেফতারসহ ছিনতাই হওয়া প্রাইভেটকাটি উদ্ধার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন জেলার সদর দক্ষিন উপজেলার কনেশতলা এলাকার আবু তাহেরের ছেলে আসিফ আহাম্মেদ ওরফে মাটি (২২) এবং একই এলাকার কালা মিয়ার ছেলে শাহজালাল ওরফে সাকিল (২৩)। এর আগে গত ১৫ আগস্ট রোববার সকালে নগরীর টমছমব্রীজ এলাকা থেকে চালক আব্দুল কুদ্দুসকে চেতনানাশক পান করিয়ে তার প্রাইভেটকারটি ছিনতাই করে।

ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেট কারের মালিক মিজানুর রহমান ১৭ আগষ্ট কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ সুপার ঘটনার রহস্য উদঘাটনসহ অপরাধীকে ধৃত করতে ডিবি পুলিশকে নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে মাত্র ১২ ঘন্টার মধ্যে ছিনতাই হওয়া প্রাইভেটকারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

জেলা ডিবি পুলিশের এসআই পরিমল চন্দ্র দাস জানান, গত ১৫ আগস্ট খাগড়াছড়ি যাওয়ার কথা বলে গ্রেফতারকৃত আসিফ আহাম্মেদ ওরফে মাটি এবং তার সহযোগি শাহাজালাল প্রাইভেটকারটি ৬ হাজার টাকায় ভাড়া করে। এ সময় চুক্তি অনুযায়ী চালক আব্দুল কুদ্দুস প্রাইভেট কার নিয়ে কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকাস্থ এবি ফুডের সামনে অপেক্ষা করেন। পরে যাত্রী বেশে থাকা ছিনতাইকারীরা চালককে কফির সাথে চেতনানাশক পান করিয়ে অজ্ঞান করে তাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে গাড়িটি ছিনতাই নিজেই ড্রাইভ করেন। এরপর খাগড়াছড়ি সড়কের রামগর এলাকার হেয়াকো বাজার সংলগ্ন একটি পাহাড়ের নিচে মৃত ভেবে চালক কুদ্দুছকে ফেলে গাড়িটি নিয়ে যায় ছিনতাইকারীরা।

এ নিয়ে গাড়ির মালিক মিজানুর রহমান গাড়িসহ চালকের কোন সন্ধান না পেয়ে ১৭ আগস্ট কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেন। বিষয়টি পুলিশ সুপার ফারুক আহমেদের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি ঘটনার রহস্য উদঘাটন করতে ডিবি পুলিশকে নির্দেশ দেন। ডিবি পুলিশের এলআইসি টিমের এসআই পরিমল চন্দ্র দাসের সঙ্গীয় ফোর্স প্রযুক্তির সূত্র ধরে ঘটনায় জড়িত আসিফ আহাম্মেদকে কুমিল্লা নগরীর ইয়াছিন মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইকৃত প্রাইভেটকার এবং অপর ছিনতাইকারী শাহজালাল ওরফে সাকিলকেও তার বাড়ি থেকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all