×

( মো: শাহীন আলম, চৌদ্দগ্রাম)
কুমিল্লার চৌদ্দগ্রামে এক মাদকাসক্ত ছেলে তার জন্মদাতা মাকে কুপিয়ে আহত করার ঘটনায় ভ্রাম্যমান আদালতে এক বছরের সাজা প্রদান করেছে। রোববার বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের আঠারবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার এসআই মোজাহের হোসেন জানান, উপজেলার শুভপুর ইউনিয়নের আঠারবাগ গ্রামের সামছুল হকের ছেলে রাজমিস্ত্রি সোহেল দীর্ঘদিন যাবত মাদক সেবন করতো। এ নিয়ে তার পরিবার বাধা দিলে প্রায় সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করতো। শনিবার ইফতারের সময় সোহেল আবারো নেশা করে ঘরে এসে মাতলামি শুরু করে। এই নিয়ে তার মা নিলুফা বেগম বাধা প্রদান করলে মাদকাসক্ত সোহেল তার মাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশে পাশের লোকজন নিলুফাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে।

চিকিৎসা শেষে মা নিলুফা বেগম চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করার পরিপ্রেক্ষিতে মাদকাসক্ত ছেলে সোহেলকে রোববার দুপুরে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট দিপন দেবনাথের আদালতে হাজির করলে সোহেলকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all