×

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা )
কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম আম্বিয়া বেগম (৩৮)। সে নাওটি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে দক্ষিণ আফ্রিকা প্রবাসী রবিউল হোসেনের স্ত্রী এবং নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের শালুকিয়া গ্রামের মৃত আলী আহাম্মদের মেয়ে।

শনিবার (২৬ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের আশকামতা নামক স্থানে এ ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে থানা পুলিশ নিহত ওই নারীর কাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে নিহত আম্বিয়ার দেবর অভিযুক্ত মজিবুল হক ও তার স্ত্রী পরভীন বেগম পালাতক রয়েছে।

নিহতের ভাই ই¯্রাফিল খাঁন জানান, আমার বোন আম্বিয়ার স্বামী রবিউল হোসেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী। পারিবারিক অর্থসম্পত্তি নিয়ে দেবর মজিবুল হক ও তার স্ত্রী পরভীন বেগমের সাথে বিরোধ ছিল। এসব কারণে তারা আমার বোনকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য তার লাশ রেল লাইনে পেলে রাখে। আমার বোনের নিহত আম্বিয়ার একটি মেয়ে ও একটি বুদ্ধি প্রতিবন্ধী ছেলে রয়েছে। যারা আমার বোনকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান জানান, উপজেলার আশকামতা নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের উপর এক নারীর কয়েক টুকরো লাশ পড়ে থাকার খবর আমাদেরকে স্থানীয়রা জানায়। খবর পেয়ে রাত আনুমানিক সাড়ে ৯টা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর ১০ টুকরো লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে দেখা যায় তিনি ট্রেনে কাটা পড়েছেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all