×

(বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোর্ট )

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির একটি গ্রামে পেয়ারার লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেলে ওই গ্রামের একটি ঘরে শিশুটিকে ধর্ষনের চেষ্ঠা চালানো হয়। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে শিশুটির মা।

জানা যায়, শিশুটির পিতা একজন ট্রাকের হেলপার হিসেবে কাজ করেন। তার মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে পড়ে। তাদের পাশের বাড়ীর সৌদি আরব প্রবাসী কামাল হোসেনের ছেলে সাগর শিশুকে বুধবার (১৮ জুলাই) বিকেলে পেয়ারা দেয়ার লোভ দেখিয়ে বাড়ীতে নিয়ে যায়। বাড়ীতে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় শিশুটি চিৎকার করলে লোকজন আসলে শিশুটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় সাগর। এরপর ওই শিশু বাড়ীতে ফিরে এসে তার মাকে ঘটনাটি খুলে বলে। তার মা গ্রামবাসীকে বিষয়টি জানিয়েছেন বলে দাবী করেন। তিনি আরো বলেন, গ্রামের মাতব্বররা বললে আমরা মামলা দায়ের করবো।

এদিকে, সাগর তার মা ও চাচা রানার দাবী পারিবারিক পূর্ব বিরোধ থেকে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্ঠা করছে প্রতিপক্ষের লোকজন।

এলাকাবাসী জানায়, সাগর একজন বখাটে। এরআগে একই গ্রামের এক দরিদ্র মেয়েকে ধর্ষণ করে সে। এরপর এলাকার প্রভাবশালী মহল ৩ লাখ টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়। এ ঘটনাটিও স্থানীয় ইউপি মেম্বার মনির হোসেনের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে জানায় এলাকাবাসী ।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাটি আপনার কাছে শুনেছি খোঁজ নিয়ে দেখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all