×

(আকিবুল ইসলাম হারেছ, চান্দিনা )

কুমিল্লায় চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে চালক- হেলপার নিহত হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি । সোমবার ( ২৮ জুন) ভোর সাড়ে ৫ টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বাগুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে । এ সময় ৫জন যাত্রী আহত হয়েছে । এদের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত চালক আবুল মতিন (৬০) নোয়াখালীর সোনামুড়ি উপজেলার নজরপুর গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। হেলপার মো. রাফি (২২) তাৎক্ষনিক ভাবে বাকীদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সালেহ আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি বাস চান্দিনা বাগুর পালকি সিনেমা হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । এসময় ঘটনাস্থলে দুইজন নিহত হয় ।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার এএসআই আলী জানান, খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বাসের সংশ্লিষ্টরা জানান নিহত দুইজন বাসের চালক ও হেলপার । তবে তাদের পরিচয় পাওয়া যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all