×

(শরীফ আহমেদ মজুমদার, নাঙ্গলকোট)

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের তিন দিন পর জহিররুল ইসলাম (১৭) নামে এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ । সে ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের হাফেজ আইয়ুব আলীর ছেলে ।  

বৃহস্পতিবার ( ১৫ জুলাই) সকাল ১০ টায় স্থানীয়রা লাশ দেখতে পুলিশকে খবর দেয় । নিহত  জহিরুল ইসলাম ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এবার এসএসসি পরীক্ষার্থী ছিল । পুলিশ ও স্থানীয়দের ধারণা বিদু্ৎ স্পৃষ্টে মারা যেতে পারেন।

জহিররুল ইসলাম পিতা আইয়ুব আলী জানান, গত মঙ্গলবার রাত ৯ টায় রাতে খাবার শেষ করে বাড়ি থেকে বের হয় জহিররুল ইসলাম । কিন্তু অনেক জায়াগায় খোঁজখুজি করে পাওয়া যায়নি । আজ সকালে বাড়ির পাশে শাহাজাহানের  ডোবায় হাতে বিদ্যুতের তার পিছানে  লাশের খবর পাই ।  আজ সকালে থানায় নিখোঁজ ডাইরী করার কথা ছিল।  আমার পরিবার ও ছেলে সাথে কারো কোন শত্রুতা নেই । কিভাবে মারা গেল তাও বুঝতেছি না ।

বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার উপ পরিদর্শক (এস আই) আতিকুল ইসলাম জানান ,  খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুস্পৃষ্টে মারা গেছে। তার হাতে পুড়া দাগ রয়েছে। তবে লাশ উদ্ধার পর ময়নাতদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মো. আলাউদ্দিন নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার...

Read out all

কুমিল্লায় ৮ টি মাজার গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

অনলাইন ডেস্ক: রাতে মাজারে বসে মাদক সেবনের অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোটে ৮টি মাজার গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (৯ সেপ্টেম্বর) উপজেলার হেসাখাল ইউপির...

Read out all

ভোটগ্রহণের একদিন আগে স্থগিত নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন

আবদুল্লাহ মারুফ ভোটগ্রহণের একদিন আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (৮ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে এই...

Read out all

ট্রেন দুর্ঘটনা: একসাথে ঈদের কেনাকাটা হলো না ১১ বন্ধুর, না ফেরার দেশে ৩ বন্ধু

অনলাইন ডেস্ক: ঈদের কেনাকাটা করতে ওরা এগারো বন্ধু নাঙ্গলকোটের হাসানপুর রেলন্টেশন থেকে ট্রেন যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করেন। ট্রেনে ওঠার আগে স্টেশন...

Read out all

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও সন্তানদের বাড়ী থেকে বিতাড়িত করার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী ও সন্তানদের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে বাড়ী...

Read out all

কুমিল্লায় প্রবাসীর পরিবারের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লায় এক প্রবাসীর পরিবারে হামলা চালিয়ে প্রবাসীর মা ফিরোজা বেগমসহ কয়েকজনকে আহত করার অভিযোগ পাওয়া...

Read out all