×


স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় নারী উদ্যোক্তা ও সার্টিফাইড শেফ ও ট্রেইনার মেহেবুবাকে নিয়ে অপপ্রচার করায় থানায় অভিযোগ, বিভিন্ন মাধ্যমে সাক্ষী ও মেহেবুবাকে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। রবিবার এ বিষয়ে বিকালে নিজ বাসা মোগলটুলিতে সংবাদ সম্মেলন করেন এই নারী উদ্যোক্তা।


মেহেবুবা মাকসুদ স্মৃতি জানায়, বেশ কিছু দিন ধরেই তার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। এছাড়ও বিভিন্ন ধরনের অপপ্রচার ও মানহানিকর বক্তব্য তার ব্যবসার জন্য বিশাল ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে। এবিষয়ে গত ৯ আগস্ট কুমিল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জান্নাতুল আহসান, নাজনীন নীলা, সৈয়দা সাজিদা ও নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ করছি যে, আমি পেশায় একজন নারী উদ্যোক্তা। আমার প্রতিষ্ঠান সুনেহেরাজ ক্রিয়েশনস্ নামীয় বেকিং ও কুকিং ট্রেনিং সেন্টার নামীয় প্রতিষ্ঠানটি দক্ষতা ও সুনামের সাথে দীর্ঘ দিন যাবৎ পরিচালনা করে আসছে। বিবাদীরা আমার প্রতিষ্ঠান থেকে স্বল্প মেয়াদী ট্রেনিং নিয়ে বর্তমানে নিজেরা কাজ করছে।

তাদের কাজে অনেক ত্রুটি আছে। আমি তাদেরকে আমার শিক্ষার্থী হিসেবে উপদেশ দিলে তারা মান্য করে না উল্টা আমার নামে বাজে মন্তব্য করে। বিবাদীরা আমার প্রতিষ্ঠান থেকে অসম্পুর্ণ প্রশিক্ষণ নিয়ে বর্তমানে নিজেদের নামে প্রতিষ্ঠান বানিয়ে বিভিন্ন মেয়েদেরকে ভুল প্রশিক্ষণ দিয়ে অনুমোদনহীন প্রতিষ্ঠানের নামে সার্টিফিকেট দিয়ে আসছে। বিবাদীরা সোশ্যাল মিডিয়া ফেইসবুকে বিভিন্ন আইডি ব্যবহার করে ও লাইভে এসে আমার নামে বাজে মন্তব্য করে ও বাজে কথা বার্তা বলে আমার ও আমার প্রতিষ্ঠানের সুনাম খ্যাতি নষ্ট করছে। আমি বিবাদীদের সাথে যোগাযোগ করলে তারা আমার সাথে খারাপ আচরণ করে ও উল্টা আমাকে হুমকি দেয়।


স্ক্রীন সট আমার নিকট সংরক্ষিত। আমি আশংকা করছি বিবাদীদের দ্বারা আমার ও আমার প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে। এ ব্যাপারে আমি আমার আত্মীয় স্বজনদের সাথে আলোচনা করিয়া তাহাদের পরামর্শ মতো আপনার থানায় অভিযোগ দায়ের করলাম।
আমি প্রশাসনের কাছে এই অপকর্মের বিচার দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all