×

অনলাইন ডেস্ক:
নিরীহ গরীবকে মসজিদ থেকে বের করে দিলো কথিত গ্রাম্য মোড়ল! গত প্রহেলা রমজান আদর্শ সদর উপজেলার রাজমঙ্গলপুর পূর্ব পাড়ায় ঘটনাটি ঘটে। জানা যায়, নিরিহ সিএসজি চালক জসিম উদ্দিন খন্দকারকে (৪০) একই এলাকার কথিত গ্রাম্য মোড়ল মাসুক মিয়া (৬০)।

ওই ঘটনায় গত ১৯ মে কোতয়ালী মডেল থানা একটি অভিযোগ দায়ের করে জসিম উদ্দিন। অভিযোগ পত্রে জানা যায় গত দুই ফেব্রয়ারী জসিম উদ্দিনের পরিবারে কিছুটা পারিবারিক মনমালিন্যের সৃষ্টি হয়। তখন এলাকার মোড়ল মাসুক মিয়া এসে জসিমকে অকথ্য ভাষায় গালাগালি করে। জসিম উদ্দিন বলেন এটি পারিবারিকভাবে সমাধান করবো। কিন্তু এতে মাসুক মিয়া ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে কিল, ঘুষি ও লাথি মেরে জসিমকে আহত করে । কিন্তু এতেও মোড়ল মাসুক মিয়া ক্ষান্ত হয় নাই।

পরবর্তীতে  কয়েকজনকে নিয়ে একটি মেল বসিয়ে জসিমকে কথিত সমাজ বিতাড়িত ঘোষনা দেয়। সিদ্ধান্ত দেয় কেউ যাতে জসিমের সাথে কথা না বলে, কোন দোকানদার যেন পণ্য বিক্রয় না করে ও কোন ভিক্ষারী যাতে তার বাড়িতে না যায়। এমনকি কোন শ্রমিক যাতে তার বাড়িতে কাজ করতে না পারে। সর্বপরি জসিমের পরিবারকে গ্রাম্য ভাষা এক ঘরে করে রাখা হয়েছে। সর্বশেষ গত প্রহেলা রমজান জসিম উদ্দিন তারাবির নামাজ পড়তে গেলে অভিযুক্ত মোড়ল জসিমকে মসজিদ ভর্তি মুসল্লীর সামনে থেকে বের করে দেয়। ওই ঘটনায় জসিম উদ্দিন মানসিকভাবে ভেঙ্গে পড়ে।

সূত্রে জানা যায়, ওই ঘটনায় এলাকার মোড়ল হিসেবে সম্মান করে আহত জসিম উদ্দিন কারো কাছে কোন অভিযোগ করেন নি। নির্যাতিন জসিম উদ্দিন নিরবে সব কিছু সহ্য করেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে গত ওই ঘটনায় ব্যপারে অভিযুক্ত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও এলাকার মোড়ল মাসুক মিয়া বলেন, সামাজিকভাবে আমরা তাকে সমাজ থেকে বহিঃষ্কার করেছি। আমরা এভাবেই সমাজ চালাই। সে আবার ফিরে আসতে চাইলে আমরা তাকে সমাজে উঠাব ।

এ ঘটনায় বেশ কয়েকজন মাওলার সাথে কথা বলেন জানা যায়, কোন মানুষকে মসজিদ থেকে বের করে দেওয়া কোন বিধান ইসলামে নেই। মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর থেকে কাউকে বের করা যায় না। তারা আরো বলেন, কোন অপরাধী যখন অপরাধ করে তখন তাকে আইনে হাতে তুলে দেওয়া শ্রেয়।

এ ব্যাপারে জানতে চাই আদর্শ সদর উপজেলা চেয়াম্যান এড. আমিনুল ইসলাম টুটুলের কাছে। তিনি বলেন, কাউকে সামাজিকভাবে বয়কট বা এক ঘরে করে রাখার কোন আইন বাংলাদেশে নাই। তার বিরুদ্ধে কেউ যদি বেআইনি ভাবে এরকম ব্যবস্থা নেয়। সেক্ষেত্রে নির্যাতিত ব্যক্তি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন। তিনি আরো বলেন, বহুকাল ধরে আমাদের দেশে সামাজিক বিচার ব্যবস্থা চলে আসছে। কিন্তু কেউ যদি সামাজিক বিচারের নামে কারো উপর অন্যায় করে তারও প্রতিবাদে ব্যবস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all