×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ধুুমড়েমুচড়ে গেছে একটি প্রাইভেট কার। এ ঘটনায় বুড়িচং উপজেলার ভরাসার গ্রামের মৃত শাহ আলমের ছেলে চালক সেন্টু মিয়া (৩৬) আহত হয়েছেন।


রোববার (১৭ অক্টোবর) রাত ৮টায় দুর্গাপুর বদরপুর গোমতীরপাড় সড়কের অরক্ষিত লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে থানা পুলিশের ফাঁড়ি ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হানিফ জানায়, পালপাড় থেকে কুমিল্লা শহরমুখী প্রাইভেট কারটি রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়।

এতে প্রাইভেট কারটি ৫০ ফুট দূরে একটি গর্তে পড়ে যায়। পরে স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া আর কোনো যাত্রী ছিল না।

আরেক স্থানীয় বাসিন্দা হালিম জানান, এত গুরুত্বপূর্ণ সড়ক, প্রতিদিন অনেক যানবাহন চলে। তারপরও এখানে লাইনম্যান দেওয়া হয় না। সন্ধ্যা পর্যন্ত ম্যাক্সের একজন গার্ড থাকে। প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ে থানা পুলিশের ফাঁড়ি ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তিনি শঙ্কা মুক্ত। এটি অরক্ষিত লেভেলক্রসিংয়ে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all