×

(জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা )

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইলে প্রতিপক্ষের হামলায় সাইদুর রহমান সৈয়দ (৫৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন।
এসময় নিহতের ছোট ভাই মোবারক হোসেনকেও (৪০) কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত মোবারককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্রামের প্রয়াত তারু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে সৈয়দুর রহমান সৈয়দ কুমিল্লা যাবার পথে পাশের সোনাকান্দা গ্রামে পৌছালে তার উপর আক্রমণ চালায় শ্রীকাইল গ্রামের প্রয়াত মুনতাজ উদ্দিনের ছেলে শামীম আহম্মেদ ও তার দলবল।

এসময় তারা ধারাল অস্ত্র দিয়ে
কুপায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সৈয়দের ভাই মোবারক হোসেন বুধবার সকালে শ্রীকাইল বাজারে সবজী বিক্রি করতে গেলে সেখানে তাকেও কুপিয়ে যখম করে হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

সুত্র জানায়, শ্রীকাইল গ্রামের প্রয়াত তারু মিয়ার ছেলে সাইদুল রহমান সৈয়দ, মোবারক হোসেন, অলি উল্লাহদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

পূর্বেও একাদিক বার হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানায় নিহত সাইদুর রহমান বাদী হয়ে একাদিক মামলা রয়েছে।

নিহতের স্ত্রী আসমা বেগম জানান, অভিযুক্ত শামীম ও তার সহযোগী হামলাকারীদের বিরুদ্ধে চাদাবাজী,ডাকাতি, মাদকব্যাবসা ও হত্যা চেষ্টাসহ বাঙ্গরা থানায় একাদিক মামলা রয়েছে।

শ্রীকাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম বেগ এই হত্যা কান্ডের দৃষ্ট্যন্তমূলক বিচার দাবী করেছেন। অভিযুক্ত হত্যাকারীরা পূর্ব থেকেইে নানা অপরাধ কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে বলে তিনি জানান।

এবিষয়ে বাঙ্গরা বাজার বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে এবং হত্যা কান্ডেরে সাথে যারা সম্পৃক্ত তাদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all