×

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় আটক মাদক ব্যবসায়ী সোহাগ ওরফে কারফু সোহাগ (৩২) মারা গেছেন। শুক্রবার সকাল ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, ১ জুন শুক্রবার দিবাগত রাতে কুমিল্লার চকবাজার ফাঁড়ি পুলিশের সাথে বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মারা যায় সোহাগ।

নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহাগ ওরফে কারফু সোহাগ দক্ষিণ চর্থা থিরা পুকুরপাড় এলাকার মানছু মিয়ার পুত্র। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ১ জুন শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টায় জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ‘ময়লার খিল’ এলাকায় মাদক ব্যবসায়ীদের সাথে চকবাজার ফাঁড়ি পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মাদক ব্যবসায়ী কারফু সোহাগকে। এসময় তিন পুলিশ সদস্য আহত হন ।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ‘ময়লার খিল’ এলাকায় অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও চালায় পাল্টা গুলি। পরে ঘটনাস্থল থেকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় নগরীর চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ৭ মামলার আসামি সোহাগকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

পরদিন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান সোহাগ।-পরিবর্তন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all